আজ প্রয়াগে মহাকুম্ভ

আজ থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। অসংখ্য মানুষের ঢল নেমেছে কুম্ভমেলায়। প্রতি ১৪৪ বছরে একবার হয় মহাকুম্ভ। এবছর প্রায় দশ কোটি পূণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। শেষবার কুম্ভমেলা হয়েছিল ২০০১-এ। সেই বছর প্রয়াগে চার কোটি পূণ্যার্থীর সমাগম ঘটেছিল। এবছর সে রেকর্ড ভাঙার লক্ষে তৈরি এলাহাবাদ।

হরিদ্বারে পদপিষ্ট হয়ে মৃত ২২

হরিদ্বারে গায়ত্রী সংঘে অন্তত ২২ জন পদপিষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকালের এই ঘটনায় গুরুতর জখম ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।