হাইকোর্টকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য

তিন দফায় পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিল কলকাতা আদালত। তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের হার নিশ্চিত করে কমিশনের পক্ষেই সায় দিয়েছে আদালত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছে আদালত। ভোটের দিন ঘোষণা করতে রাজ্য সরকারের এক তরফা এক্তিয়ার নেই বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকারকে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে।  এমনই নির্দেশ এসেছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত মামলা থেকে। এখনও পর্যন্ত রায়দান পর্ব চলছে।

আদালতে রাজ্য বনাম কমিশনের লড়াই তুঙ্গে

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত অব্যাহত। ভোটের সময় শান্তিরক্ষায় ভোটকেন্দ্র পিছু দু-জন সশস্ত্র এবং ছ-জন নিরস্ত্র পুলিসকর্মী মোতায়েন করা যেতে পারে। আজ আদালতে একথা জানান অ্যাডভোকেট জেনারেল। এর পাল্টা কমিশনের আইনজীবী বলেন, একটি ভোটকেন্দ্রে একাধিক বুথ থাকতে পারে। সেকারণে ভোটকেন্দ্র পিছু মাত্র দুজন সশস্ত্র পুলিসকর্মী মোতায়েন করে অবাধ নির্বাচন সম্ভব নয়।

হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য, অনুদান প্রাপ্ত স্কুলকে স্পনসর্ড করার পথে স্থগিতাদেশ

ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সরকারি অনুদান প্রাপ্ত স্কুলকে সরকারি স্পনসর্ড স্কুলে পরিণত করার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সরকারের এই উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছে আদালত।

মুশরফের গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা

ইসলামাবেদ শহরে অদূরে পরভেজ মুশারফের ফার্মহাউস ঘিরে রেখেছে পাক পুলিস বাহিনী। তবে এখনই ৬৯ বছরের রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা নিয়ে হেলদোল দেখাচ্ছে না পাক প্রশাসন। কখন তাঁকে গ্রেফতার করা হতে পারে, তা নিয়ে নিদৃষ্ট করে বলেতে পারছেন না কেউই।

কোর্ট চত্বরে মুশারফকে লক্ষ্য করে উড়ে এল জুতো, গ্রেফতার ১

পারভেজ মুশারফের দিকে উড়ে এল জুতো। ২০০৭-এ বেনাজির ভুট্টো হত্যায় চক্রান্ত সহ তাঁর বিরুদ্ধে লাগু একাধিক মামলা থেকে প্রতিরক্ষামূলক জামিন নিতে আজই সকালে সিন্ধ হাই কোর্টে গিয়েছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। সেখানেই তাঁকে লক্ষ্য করে জুত ছোঁড়া হয়। সিন্ধ হাই কোর্ট অবশ্য তাঁর জামিন ১৫ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে।

গুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

গুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ঘটনার সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এজন্য রাজ্যকেও তীব্র ভাষায় ভর্ৎসনা করেছে হাইকোর্ট।

প্রদীপ তা হত্যাকাণ্ড: সিআইডির ভূমিকার সমালোচনা হাই কোর্টে

বর্ধমানে তৃণমূলের হামলায় নিহত সিপিআইএম নেতা প্রদীপ তা-র পরিবারের নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা পুলিস সুপারকে নির্দেশ দিল হাইকোর্ট। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। পুলিস এবং সিআইডির ভূমিকার কড়া সমালোচনা করেছে আদালত।

প্যারাটিচারদের প্রশিক্ষণের দায়িত্ব রাজ্যেরই, হাইকোর্টের রায়

প্যারাটিচারদের প্রশিক্ষণের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই। রায় দিল কলকাতা হাইকোর্ট। প্যারাটিচারদের দায়ের করা এক মামলার শুনানির সময় হাইকোর্ট বলে, শিক্ষা অধিকার আইন অনুযায়ী প্যারাটিচারদেরও প্রশিক্ষণ প্রয়োজন। সেক্ষেত্রে, প্রশিক্ষণের দায়িত্ব সরকারকেই নিতে হবে। রাজ্যে এই মুহূর্তে প্যারাটিচারের সংখ্যা প্রায় ৫৫ হাজার।

দিল্লি পুলিসকে তিরস্কার করল হাই কোর্ট

দিল্লি ধর্ষণকাণ্ডে গাফিলতির জন্য পুলিসকে ভর্ৎসনা করল দিল্লির এক আদালত। মহিলাদের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে পিসিআর ভ্যান বাড়াতে নির্দেশও দিয়েছে আদালত। আজ দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি মুরুগেসন এবং বিচারপতি ভিকে জৈনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। দিল্লি পুলিসকে এই ঘটনার `উচ্চমানের` তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গতকালই হাইকোর্টের কাছে দিল্লি গণধর্ষণের তদন্তের রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিস।