পঞ্চায়েত নির্বাচন মামলার রায় ঘোষণার সম্ভাবনা আগামী কাল

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্য নির্বাচন কমিশনের মামলার রায় ঘোষণা হতে পারে কাল। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে কাল বেলা বারোটায় এই মামলার রায় ঘোষণা হতে পারে।

চিটফান্ড কেলেঙ্কারি: আজ হাইকোর্টে হলফনামা রাজ্যের

চিটফান্ড কেলেঙ্কারি মামলায় আজ হাইকোর্টে হলফনামা দেবে রাজ্য সরকার। হলফনামার বয়ান স্থির করতে গতকাল জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিসের ডিজি।ভিও- চিটফান্ড কেলেঙ্কারি রুখতে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।  দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই সরকারের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছে।  

বিশ বাঁও জলে চারটি পুরসভার নির্বাচন

পঞ্চায়েত ভোটের পর এবার রাজ্যের চারটি পুরসভার নির্বাচনও বিশ বাঁও জলে। তিরিশে জুন তেরোটি পুরসভার বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। নির্দিষ্ট সময়ে পুরভোট করতে হলে আজকের মধ্যেই ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। তবে চারটি পুর এলাকার  পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ শেষ না হওয়ায় সেখানে এখনই ভোট করানো সম্ভব নয় বলেই দাবি কমিশনের।রাজ্য সরকারের টালবাহানার জেরে এবার পুরভোটকে কেন্দ্র করেও তৈরি হল সংশয়।

রাজ্যের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা কমিশনের: সুব্রত মুখার্জী

মামলা চলাকালীন ফের রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা করছে রাজ্য নির্বাচন কমিশন। তাঁর প্রশ্ন, আর কত নমনীয় হবে রাজ্য সরকার? মামলা চলাকালীন পঞ্চায়েতমন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দাবি, কমিশন মামলা লড়ায় সরকারি টাকার অপব্যবহার হচ্ছে। তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব মানুষ।

কমল হাইকোর্টে আদালতের সংখ্যা, বিলম্বিত হওয়ার পথে পার্ক স্ট্রিট মামলা

হাইকোর্টের নির্দেশে কলকাতায় ফৌজদারি মামলার আদালতের সংখ্যা নয় থেকে কমে তিনে এসে দাঁড়াল। এর ফলে বিচারপ্রক্রিয়া আরও দীর্ঘ হবে বলে আশঙ্কা আইনজীবীদেরই একাংশের। প্রথম দিনেই যার প্রভাব পড়েছে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড মামলার শুনানিতে।   

বদল শুধু দিনে, হাইকোর্টে একই প্রস্তাব পেশ সরকারের

একই প্রস্তাব। তবে এবার সরাসরি কমিশনকে নয়। হাইকোর্টে বিচারপতির এজলাসে রাজ্য সরকার জানাল তারা ভোট করতে চায় পাঁচ ও আটই মে। সরকারের এই কৌশলী অবস্থানে অবশ্য চিঁড়ে ভেজার নয়। কমিশনের আইনজীবী জানিয়েছেন, এখনও তাঁরা সন্তুষ্ট নন।

বেআইনি করাতকল ইস্যুতে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য

এবার বেআইনি করাতকল ইস্যুতেও আদালতে ধাক্কা খেল রাজ্য। রাজ্যের সব বেআইনি করাতকল বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে দশ সপ্তাহের মধ্যে সব বেআইনি করাতকল বন্ধ করতে বলা হয়েছে। বেআইনি করাতকলের বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পুরসভা ও পঞ্চায়েতগুলিকে সব বেআইনি করাতকলের ট্রেড লাইসেন্স বাতিল করতে বলেছে আদালত।

পার্ক স্ট্রিট কাণ্ডে রাজ্য সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের

ফের রাজ্য সরকারের তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের জামিন প্রসঙ্গে রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত জামিনের আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট তাদের আবেদন নাকচ করে দেয়। এর পর সুপ্রিম কোর্টে আবেদন করে অভিযুক্তরা। সেই মামলার শুনানিতে গতবছরের নভেম্বর মাসে হাইকোর্টের থেকে রিপোর্ট চায় সর্বোচ্চ আদালত।

আবার আদালতে ধাক্কা খেল রাজ্য

হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি আজ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। দৃষ্টিহীনদের জন্য সংক্ষণের  উল্লেখ না থাকায় ওই বিজ্ঞপ্তিকে বেআইনি এবং অসাংবিধানিক বলেছে আদালত।