দালালদের অত্যাচারে আত্মঘাতী জমির মালিক

দালালদের ক্রমাগত হুমকি ও চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন জমির মালিক। এই ঘটনা ঘটেছে হুগলির চণ্ডীতলার পাঁচঘড়ায়। অভিযোগ, জমি বিক্রি করে দেওয়ার জন্য দিনের পর দিন খুনের হুমকি দেওয়া হচ্ছিল ওই ব্যক্তিকে। বহুবার মারধর পর্যন্ত করা হয় তাঁকে। ওই ব্যক্তির সুইসাইড নোটে যে দুটি নামের উল্লেখ রয়েছে, তারা স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থক। 

রবিরার আরামবাগে বুদ্ধদেবের কর্মিসভা বানচালের চেষ্টা তৃণমূলের

দলীয় কর্মীসভায় যোগ দিতে রবিবার আরামবাগ যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সভায় যোগ না দেওয়ার জন্য বেশ কয়েকটি জায়গায় সিপিআইএম কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

শিক্ষক দিবসে ছাত্রদের খলতে দেখে মেজাজ হারালেন ভাইস প্রিন্সিপাল

শিক্ষক দিবসের দিনই স্কুলে খেলার অপরাধে শিক্ষকের হাতে প্রহৃত হল বেশ কয়েকজন পড়ুয়া। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল ডনবস্কো স্কুলে। শিক্ষক দিবসের অনুষ্ঠান চলাকালীন ক্লাস রুমের ভেতরে খেলছিল চতুর্থ শ্রেণির কয়েকজন ছাত্র।

দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষা নির্বিঘ্নেই

নির্বিঘ্নেই শেষ হল স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় দফার পরীক্ষা। এদিন ৪টি জেলার ৫টি কেন্দ্রে পরীক্ষায় বসেন প্রায় ২ হাজার পরীক্ষার্থী।

অবশেষে বুদ্ধদেবের কর্মিসভার অনুমতি দিল প্রশাসন

চাপে পড়ে শেষ পর্যন্ত আরামবাগে বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মিসভার অনুমতি দিল রাজ্য সরকার। এর আগে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা প্রকাশ করে ওই সভার অনুমতি আটকে দেওয়া হয়েছিল। তা নিয়ে সমালোচনাও হয় বিস্তর। শেষ পর্যন্ত ৯ সেপ্টেম্বর, নির্ধারিত দিনেই কর্মিসভার অনুমতি দিয়েছে প্রশাসন।

হুগলিতে ফের অ্যাসিড হামলার শিকার যুবতী

শনিবারের ঘটনার ৪৮ ঘণ্টা না কাটতেই ফের এক মহিলার গায়ে অ্যাসিড ছোঁড়াকে ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির হিন্দমোটর এলাকায়। রবিবার গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে অ্যাসিড ছুঁড়ে দেয় দুষ্কৃতীরা। বাড়ির উঁচু প্রাচীর ডিঙিয়ে এক বা একাধিক দুষ্কৃতী জানলা দিয়ে অ্যাসিড ছোঁড়ে বলে জানিয়েছেন পরিবারে লোকজন। পরিবারের তরফে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ইভটিজিংয়ের প্রতিবাদ, অ্যাসিড ঢেলে মুখ পুড়িয়ে দেওয়া হল তরুণীর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক তরুণী। শনিবার সন্ধেয় তাঁর মাথায় অ্যাসিড ঢেলে দেওয়া হয়। শরীরে ৫০ শতাংশ ক্ষত নিয়ে ওই তরুণী এখন হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা সঙ্কটজনক। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে একজন ওই তরুণীর কাকা।

ব্যান্ডেলে ধৃত জেলা কংগ্রেস সভাপতিকে তোলা হল আদালতে

ব্যান্ডেলে কংগ্রেস নেতা দিলীপ পাসোয়ানের খুনের ঘটনার জেরে গণ্ডগোল বাধানোর অভিযোগে ধৃত জেলা কংগ্রেস সভাপতি-সহ ৪১ জনকে আদালতে পেশ করা হল বৃহস্পতিবার। ধৃতদের বিরুদ্ধে সশস্ত্র হাঙ্গামা, সরকারি সম্পত্তি ধ্বংস-সহ বিভিন্ন অভিযোগ এনেছে হুগলি জেলা পুলিস।

অভাবে আত্মঘাতী প্রাক্তন ডানলপ-কর্মী

অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন সাহাগঞ্জ ডানলপ কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক অজয় চ্যাটার্জি। ২০০৬ সালে তিনি ওই সংস্থা থেকে স্বেচ্ছাবসর নেন। কিন্তু এরপরে সংস্থা তাঁর প্রভিডেন্ড ফান্ড-সহ ন্যায্য পাওনা মেটায়নি বলেই অভিযোগ। অভাবের তাড়নাতেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পরিবারের।