ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪, আহত শতাধিক

সোমবার ইরাকের বাগদাদ আর বাসরাতে গাড়ি বোমা বিস্ফোরণে মারা গেলেন অন্ততপক্ষে ৩৪ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

তৃণমূলের বিক্ষোভের জেরে আইআইটিতে ব্যাহত পরীক্ষা

প্রেসিডেন্সির পর এবার খড়গপুর আইআইটি। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের জেরে ব্যাহত পরীক্ষা। আজ সকাল ছটা থেকে আইএনটিটিইউসির নেতৃত্বে ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাশ্রমিকরা। নেতৃত্বে ছিলেন খড়গপুর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহর রায়। রীতিমতো মাইক বাজিয়ে বেতন বৃদ্ধির দাবিতে চলে বিক্ষোভ। পরীক্ষার্থী এবং অধ্যাপকদের ছাড় দেওয়া হলেও, পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় অশিক্ষক কর্মীদের।

জয়েন্ট এন্টার্ন্স পরীক্ষার নিয়ম বদল

আগামী বছর থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নতুন নিয়ম চালু করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার থেকে আর এক সঙ্গে নয়, পদার্থবিদ্যা এবং রসায়নের আলাদা আলাদা করে প্রশ্নপত্র হতে চলেছে। শুধুমাত্র পজিটিভে  যাঁদের নম্বর থাকবে তাঁদের নামই মেধা তালিকায় তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে।  এতদিন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পদার্থবিদ্যা এবং রসায়নের এক সঙ্গে পরীক্ষা হোত। এবার থেকে সেই নিয়ম বদলে দুটি বিষয়েরই আলাদা প্রশ্নপত্র করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুটি বিষয়েরই প্রশ্নপত্রের পূর্ণমান হবে ৭৫ নম্বর। পরীক্ষার্থীদের এক একটি প্রশ্নপত্রের উত্তর দিতে হবে ১.৫ ঘণ্টার মধ্যে। অঙ্কের প্রশ্নপত্রের ক্ষেত্রে পুরনো যে নিয়ম ছিল, তা-ই চালু থাকছে।

অন্ধকারের উৎস হতে...

বাহ্যিক দৃষ্টিহীনতা সত্যি কি জীবনে আলোর প্রবেশ কে আটকে রাখতেপারে? হয়ত পারেনা। সক্ষমতা-অক্ষমতা,প্রতিবন্ধকতার মত কঠিন কঠিন শব্দ গুলোর বীজ আসলে বোধ হয় লুকিয়ে থাকে আমাদের মনের মধ্যেই। আর তাই আমরা আমাদের ভোঁতা বুদ্ধির উপর ভরসা করে তালিকা ভুক্ত করার চেষ্টা করি কিছু মানুষকে যাঁরা হয়ত বাহ্যিক বৈশিষ্ঠ্যের নিরিখে আমদের থেকে কিছুটা আলাদা। চেষ্টা করি তাঁদের গায়ে প্রান্তিকতার তকমা এঁটে দিতে। এই সব কিছুই যে আসলে চরম নির্বুদ্ধিতার নিদর্শন তা আর একবার সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন প্রতীশ।

কলকাতায় সম্মেলন আইআইটি প্রাক্তনীদের

আইআইটি প্রাক্তনীদের সংগঠনের পক্ষ থেকে কলকাতায় একটি আলোচনাসভা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ডিসেম্বরের ৭ থেকে ৯ তারিখ ওই আলোচনা সভা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আইআইটি প্রাক্তনীরা বিশ্বব্যাপী ওই আলোচনাসভা এবং প্রদর্শনীর আয়োজন করে থাকেন।

আইআইটি`তে পড়তে হলে স্কুলে উপস্থিতি গুরুত্বপূর্ণ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইটি)-এ ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে স্কুলের পারফর্মেন্সকে। ২০১৩ থেকে দেশের ১৫টি আইআইটি-তে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণির রেজাল্টের উপর কমপক্ষে ৪০ শতাংশ অগ্রাধিকার (ওয়েটেজ) দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড অফ আইআইটিস।

আইআইটি`র মান নিয়ে নারায়ণমূর্তির মন্তব্যের সমালোচনা সিবালের

নিউ ইয়র্কে `প্যান আইআইটি` সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রথম সারির প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এন আর নারায়ণমূর্তি। ইনফোসিসের চেয়ারম্যানের অভিযোগ ছিল, আইআইটি`গুলির শিক্ষার্থীদের মান ক্রমশ নিম্নমুখী।