মেজাজ হারালেন ধোনি, কুকরা আনন্দে কাঁদলেন

২৮ বছর পর ভারতীয় ক্রিকেটে ব্রিটিশ সাম্রাজ্য দখলের পর ভারতীয় অধিনায়ক বেশ বিরক্ত-হতাশগ্রস্থ। নাগপুরে সিরিজ হারের পর সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন কুল মেজাজ হারালেন। ঠান্ডা মাথার অধিনায়কের এখন মাথা বেশ গরম। অধিনায়ক ধোনি সিরিজ হারের সব দায় ব্যাটিং ও পেস বোলিং ব্যার্থতার উপর চাপিয়ে দিলেন। মহেন্দ্র সিং ধোনি সাংবাদিক বৈঠকে জানান, তাঁর দল ব্যাটিং ও ফাস্ট বোলিং-এ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, একমাত্র স্পিন বোলিং ছাড়া। অন্যদিকে জেমস অ্যান্ডারসন প্রত্যাশামত সব টেস্টে ভাল বল করে গেছেন।

ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব: রাহুল দ্রাবিড়

পরপর দু`টি টেস্টে শোচনীয় পরাজয়ের পর থেকেই বহু সমালোচনায় বিদ্ধ হচ্ছে ধোনি বাহিনী। ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম, নিষ্ঠা, খেলোয়াড়ি মানসিকতা নিয়ে তীব্র কাটাছেঁড়া চলছে সব মহলেই। এর মধ্যেই ভারতীয় ক্রিকেটারদের প্রতিভা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়।

ঘূর্ণি পিচে `বিদ্রোহী` কুক-পিটারসেনর চাপে ধোনির কপালে ভাঁজ

মুম্বই টেস্টের দ্বিতীয় দিনটা ভাল গেল না ভারতের। প্রথম দিনের উইকেটে মন্টি পানেসার যেভাবে `সর্দারগিরি` দেখিয়ে ছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন ভাজ্জি- অশ্বিন-ওঝাদের ভূত গলা টিপে ছাড়বে ইংল্যান্ড ব্যাটসম্যানদের। প্রথম দিন যে পিচটা দেখে মনে হচ্ছিল স্পিনাররা ম্যাচের ভবিষ্যত তিন দিনেই লিখে ফেলবেন, সেই গোলকধাঁধার পিচে কুক-পিটারসেন হঠাত্‍ `বিদ্রোহ` করে বসলেন। ঘূর্ণি পিচে নিজেদের সীমাবদ্ধতা বুঝে কুক-পিটারসেনরা লড়াই করছেন। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১০ রান যোগ করে ভারতকে ভয় দেখাতে শুরু করছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

কাল শুরু টেস্ট, ধোনিদের বদলার স্টেশন এখন ওয়াংখেড়ে

আগামীকাল, শুক্রবার থেকে মুম্বইয়ে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। আমেদাবাদে ৯ উইকেটে বড় জয় পাওয়ার পর ধোনিদের সামনে এখন সুযোগ হোয়াইটওয়াশের দিকে আরও এক পা বাড়ানোর। আর এই ওয়াংখেড়েতে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু সেই পিচ। যেখানে বল কতটা ঘোরে তার ওপরেই ঝুলে আছে ম্যাচের ভাগ্য এমন কথাই বলা হচ্ছে।

চোট আতঙ্ক নিয়েও ধোনিদের স্বপ্নভঙ্গে তৈরি কুকরা

যুদ্ধ শুরু হবার আগেই পশ্চিম আকাশে কালো মেঘের ছায়া ঘনিয়ে এল। কাল থেকে আমেদাবাদে প্রথম টেস্ট। ম্যাচ শুরু আগেই ইংল্যান্ডের ছোট্ট একটি ধাক্কা। চোটের কারণে স্টিভেন ফিন ফিরল দেশে। ব্রডও অনিশ্চিন্ত। কিন্তু জেমস অ্যান্ডারসনের সচিনকে নিয়ে `বাক আক্রমণ` দেখেই মনে হচ্ছে, তারাও কোনোভাবে এক চুল জায়গা ছাড়তে রাজি নন মোতেরার বাইশ গজ পিচে। কিন্তু ধোনিবাহিনীও সম্পূর্ণভাবে তৈরি ইংল্যান্ড সফরে `হোয়াইট ওয়াশ`-এর প্রতিশোধ নিতে।

বদলার সিরিজ নাটকের মহড়ার দৃশ্যপট

নভেম্বরের শেষের দিক। শীতের আমেজে ময়দানে শুরু হয়ে গেছে তোড়জোড় করে ক্রিকেট প্রস্তুতি যদিও ক্রিকেটটা সারা বছর খেলা হয়। কিন্তু শীতের আমেজে ক্রিকেট! ক্রিকেটপ্রেমীদের কাছে এ হেন অভাবনীয় দৃশ্য। চোখ বুজলে একটাই ছবি ভাসে, লর্ডসের মাঠে শিশির মাখা ঘাসের বুকে দাঁডিয়ে আছে তিনটি স্লিপ, একটা গালি, পয়েন্ট, কভার, এক্সট্রা কভার, মিড অফ। সামনে দাঁড়িয়ে শর্ট স্কোয়ার লেগ। আর দুর থেকে ছুটে আসছে গতিশীল বোলার। এমনই ইংল্যান্ডীয় ক্রিকেট দৃশ্য। তাই একটা কথা বলা যেতেই পারে- সময়টা শীতকাল, প্রতিপক্ষ ইংল্যান্ড, হোক না ভারতের মাঠ, ভারত-ইংল্যান্ড সিরিজ পুরো জমে যাবে।

ভারতের সামনে দুশো একুশ রানের লক্ষ্যমাত্রা

মুম্বইয়ে ভারতের সামনে দুশো একুশ রানের লক্ষ্যমাত্রা রাখল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে দুশো কুড়ি রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

গান্ধীগিরির আড়ালে হোয়াইটওয়াশের প্রস্তুতি

চলতি সিরিজকে বদলার সিরিজ বলে মন্তব্য করতে নারাজ ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গান্ধীগিরির আড়ালে তিনি জানিয়েছেন যে ক্রীড়া জগতে বদলা বলে কোনও শব্দ ব্যাবহার করা উচিত নয়।

এগিয়ে ধোনি ব্রিগেড

সিরিজে দুই-শূন্য ফলে এগিয়ে ধোনিরা। এবার মিশন মোহালি। বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের পর এই প্রথম আবার বড় ক্রিকেট ম্যাচের আসর। কোহলিরা দিল্লিজয় করার পর মোহালিতে অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছেন। বুধবার অপশনাল প্র্যাকটিস ছিল ভারতের।অনুপস্থিত ছিলেন গৌতম গম্ভীর ও প্রবীণকুমার।