ভারত সফর বাতিল মিঁয়াদাদের

মৈত্রীর সিরিজে কাঁটার দাগ। ভিসা বিতর্কের জেরে ভারত সফর বাতিল করলেন প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ৷ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ হওয়ায় মিঁয়াদাদকে ভিসা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তার জেরেই প্রাক্তন এই ক্রিকেটার সফর বাতিল করলেন বলে খবর।

নির্বাসন কাটিয়ে ভারতীয় সফরে আসছেন পিটারসেন

অবশেষে কেভিন পিটারসেনকে দলে ফিরিয়ে নিল ইংল্যান্ড। শৃঙ্খলাভঙ্গের দায়ে এই তারকা ব্যাটসম্যানকে নির্বাসনে পাঠিয়েছিল ইসিবি। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর এবং পিটারসেন ক্ষমা চেয়ে নেওয়ায় দুপক্ষের সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। ভারতের মত কঠিন সফরে খেলতে আসার আগে তাই পিটারসেনকে বাদ দেওয়ার ঝুঁকিটা নিতে রাজি হল না ইংল্যান্ড।