অব তেরা কেয়া হোগা...

এবারের আইপিএলে এমন বেশ কিছু ক্রিকেটার খেলছেন, যারা তাঁর দলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। মুম্বই ইন্ডিয়ন্সে যেমন রিকি পন্টিং, শাহরুখ খানের দলে তেমন ইউসুফ পাঠান, দিল্লির কাছে সেটা বোলার ইরফান পাঠান, পুণের রস টেলর।

দ্রাবিড়িয় কায়দায় দিল্লি বধ শিল্পা শেঠিদের

রাজস্থান রয়্যালস-- ১৬৫/৭, দিল্লি-- ১৬০/৬ দ্রাবিড়িয় কায়দা বলে কিছু কথা আছে কি না জানতে আর অভিধান ঘাটলাম না। আজ ফিরোজ শাহ কোটলায় রাজস্থান রয়্যালসের অসাধারণ জয়টাকে নাম দেওয়া ঠিক হবে দ্রাবিড়িয় কায়দা বলে। ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়িয় কায়দা মানে পরিশ্রম, লড়াই আর সাধনা। ঠিক তেমনই হল আজ রাহুল দ্রাবিড়ের দলের জয়ের মন্ত্র। প্রায় তারকাশূন্য দল নিয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে আইপিএল সিক্স অভিযান শুরু করল শিল্পা শেঠির দল। দুটো অসাধরণ ফিল্ডিং ম্যাচের ভাগ্য গড়ে দিল। ওয়ার্নার যখন একাই ম্যাচ বের করে দিচ্ছেন, সেই মোক্ষম সময়ে ব্র্যাড হজের দুরন্ত ফিল্ডিংয়ে সুবাদে রান আউটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থাকল। সঙ্গে যোগ হল কুপারের অসাধরণ শেষ ওভার, তরুণ দ্রাবিড়ের দুরন্ত ব্যাটিং, আর বিনি পুত্রের বিন্দাস। আর অবশ্যই বলতে হবে আজিঙ্কা রাহানের অবিশ্বাস্য ক্যাচটার কথা। পয়েন্টে দাঁড়িয়ে রাহানে জয়বর্ধনের যে ক্যাচটা লুফলেন তাতে গোটা দলের শরীরীভাষাটা বদলে গেল।

হোয়াইওয়াশের `ঘায়ে` চোটের ছেঁটা লাগল ক্লার্কের

এ যেন কাটে ঘায়ে নুনের ছেঁটা। ধোনিদের বিরুদ্ধে ০-৪ হোয়াইটওয়াশের পর সমালোচনায় জীবন ওষ্ঠাগত অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের আরও একটা বড় ধাক্কা। আইপিএল সিক্স শুরুর আগে শিরদাঁড়ায় চোটের কারণে ছিটকে গেলেন পুণে ওয়ারিয়র্সের অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর প্রতিযোগিতা শুরুর সপ্তাহখানেক আগে অধিনায়কের ছিটকে যাওয়ায় মহাসমস্যায় পড়ছে সুব্রত রায়ের দল পুণে ওয়ারিয়র্স।

আইপিএল থেকেও বিশ্রামের ইঙ্গিত দাদার

আইপিএল-এ পুণে ওয়ারিয়র্স দলের সঙ্গে খেলোয়াড় হিসাবে সম্পর্ক শেষ হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের? এমন খবরের পরই আইপিএল-এ আর খেলবেন না সৌরভ এমন জল্পনা শুরু হয়। আইপিএল-এ নতুন অন্তর্ভুক্ত হওয়া দল সান টিভি বাংলার মহারাজের সঙ্গে কথা বলতে চায় এমন একটা খবর ময়দানে থাকলেও, অনেকেরই আশঙ্কা সৌরভকে আর আইপিএলে খেলতে দেখা যাবে না।