ফিক্সিং কাণ্ডে জামিন পেলেন শ্রীসন্থ, অঙ্কিত সহ ১৯ জন

আইপিএল ফিক্সিং কাণ্ডে জামিন পেলেন বিশ্বকাপজয়ী এস শ্রীসন্থ, অঙ্কিত চৌহান সহ তিন ক্রিকেটার। শ্রীসন্থদের পাশাপাশি এই কাণ্ডে গ্রেফতার হওয়া আরও ১৬ জন বুকিকেও জামিন দিল দিল্লির ট্রায়াল কোর্ট। জামিন পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন শ্রীসন্থের বন্ধু বুকি জিজুও। অর্থাত্‍ পুরো ঘটনায় মোট ১৯জনকে জামিন দিল আদালত।

নিজেকে দক্ষিণ বিরোধী লবির শিকার বলে দাবি শ্রীনির

এতদিন যাঁর নামের সঙ্গে এক নিঃশ্বাসে স্বজনপোষন, লবিইং, গোষ্ঠীতন্ত্রের মত শব্দ গুলো উচ্চারিত হত, সেই তিনিই কিনা নিজেকে লবির শিকার বলে দাবি করলেন! বিসিসিআই-এর একদা দোর্ডণ্ড প্রতাপ সভাপতি এন শ্রীনিবাসন ফিক্সিং কেলেঙ্কারির জেরে কুর্সি হারাবার কিছুদিনের মধ্যেই এমনই অদ্ভুত ঘোষণা করলেন। দাবি করলেন বিসিসিআই-এর অভ্যন্তরে দক্ষিণ বিরোধী লবির ষড়যন্ত্রের শিকার তিনি।

রাজস্থান রয়্যালস থেকে সাসপেন্ড হওয়ার পথে রাজ কুন্দ্রা

শিল্পা শূন্য হতে চলেছে আইপিএল । সূত্রে খবর, রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেটিং সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে তাঁকে সাসপেন্ড করা হবে। এমনকী রয়্যালসের মালিকানায় তাঁর যে শেয়ার আছে হাতছাড়া হবে তাও। গতকাল দিল্লি পুলিস কমিশনার সাংবাদিক সম্মেলনে রাজ কুন্দ্রার বেটিংয়ে জড়িত থাকার কথা সরকারিভাবে ঘোষণা করার পরই রয়্যাল কর্তৃপক্ষ এই বিবৃতি প্রকাশ করে বলে খবর। অতএব রয়্যালসের গ্যালারিতে বসে শিল্পা শেট্টির মোহিনী হাসির ঝলক, উল্লাস নৃত্য দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হতে চলেছে আপামর আইপিএল প্রেমী।

বেটিংয়ে জড়িত শিল্পা-পতি, জানাল দিল্লি পুলিস

আইপিএল স্পট ফিক্সিং পালার জমজমাট নতুন অধ্যায়ের উপর থেকে পর্দা উঠল আজ। নতুন অঙ্কের নাম দেওয়া যেতেই পারে ''পতির পূণ্যে সতীর পূণ্য''। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠল বলিউডি নায়িকা তথা রাজস্থান রয়্যালসের অন্যতম মালকিন শিল্পা শেট্টির বিরুদ্ধে। কুন্দ্রার ব্যবসায়িক সহযোগী উমেশ গোয়েঙ্কা পুলিসি জেরায় দাবি করেছেন কুন্দ্রার সঙ্গেই বেটিংয়ে জড়িত তাঁর বউও।

বিপিএলেও ফিক্সিং! সাসপেন্ড আশরাফুল

গড়াপেটার শিকড় এবার সীমানা ছাড়িয়ে বাংলাদেশ অবধি বিস্তৃত হল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলকে সাসপেন্ড করা হল।

শ্রীসন্থদের বিরুদ্ধে মকোকা দাবি পুলিসের

আইপিএল কাণ্ডে গ্রেফতার তিন ক্রিকেটারের বিরুদ্ধে মকোকা আইন প্রয়োগের সিদ্ধান্ত নিল দিল্লি পুলিস। এই কাণ্ডে গ্রেফতার ২৫জন বুকিদের বিরুদ্ধেও একই আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠিত অপরাধের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইন মকোকা। স্পট ফিক্সিংয়ে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র ধরা পড়ায় মহারাষ্ট্রের এই আইনটি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাক কূটনৈতিককে নিগ্রহ, দিল্লি থেকে গ্রেফতার দুই

এক পাক কূটনৈতিককে নিগ্রহের অভিযোগে আজ সকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিস। সোমবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সামনে ওই পাক কূটনৈতিকের গাড়ি দূর্ঘটনার সম্মুখীন হয়। তখনই ওই ব্যক্তিরা তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ।

জেল হেফাজতে শ্রীনির জামাই ও তাঁর সঙ্গী

আজ শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেয়াপ্পান ও দারা সিংয়ের পুত্র বিন্দু দারা সিংয়কে চলতি মাসের ১৪ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত। আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গত মাসে গ্রেফতার হওয়ার পর থেকেই মেয়াপ্পন ও বিন্দুকে দফায় দফায় জেরা করেছে মুম্বই পুলিস। এই দুজনের সঙ্গেই জেরা করা হয়েছে চেন্নাইয়ের হোটেল ব্যবসায়ী বিক্রম আগরওয়ালকে।

এবার স্ক্যানারের তলায় ক্যাপ্টেন কুলের ব্যবসায়িক স্বার্থ

আইপিএলের স্পট ফিক্সিং কাণ্ড ভারতীর ক্রিকেটে দূর্নীতির যে প্যান্ডোরার বাক্সটা খুলে দিয়েছে তা থেকে প্রত্যেক দিনই নতুন নতুন চমক তৈরি হচ্ছে। সেই চমকের খাতায় এবার নাম লেখালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একটি স্পোর্টস মার্কেটিং সংস্থা দাবি করল