ইশরাত ভুয়ো এনকাউন্টার মামলায় গ্রেফতার আইপিএস

ইশরাত জাহান মিথ্যা এনকাউন্টার মামলায় গুজরাতের আইপিএস অফিসার জিএল সিংঘলকে গ্রেফতার করল সিবিআই। এই মামলায় সিংঘলই প্রথম আইপিএস যাঁকে গ্রেফতার করা হল।

ইশরত জাহান ভুয়ো সংঘর্ষ মামলা, সিবিআই নিশানায় ২০ পুলিসকর্তা

ইশরত জাহান ভুয়ো সংঘর্ষ মামলায় গুজরাত পুলিসের ২০ জন অফিসারকে `দোষী` হিসেবে চিহ্নিত করল সিবিআই। এই তালিকায় রয়েছে, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমদাবাদ পুলিসের অপরাধ দমন শাখার প্রধান, যুগ্ম কমিশনার পি পি পাণ্ডে, প্রাক্তন অতিরিক্ত কমিশনার জি এল সিংঘল, অতিরিক্ত কমিশনার এন কে আমিন এবং সাসপেন্ড ডিআইজি ডি জি বানজারার নাম।

ভুয়ো সংঘর্ষের জোড়া মামলায় বেকায়দায় মোদী সরকার

বিশেষ তদন্তকারী দল (সিট)-এর দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে ইশরত জাহান ভুয়ো সংঘর্ষ মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিল গুজরাত হাইকোর্ট। অন্য দিকে এদিনই সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের কাছে মাফিয়া ডন সোহরাবুদ্দিন শেখ ও তার স্ত্রী কওসরবিকে ভুয়ো পুলিসি সংঘর্ষে খুনের মামলা সংক্রান্ত টেলিফোন কথোপকথনের যাবতীয় সিডি চেয়ে পাঠিয়েছে।

সাজানো সংঘর্ষেই নিহত ইশরত, মেনে নিল হাইকোর্ট

ভুয়ো সংঘর্ষেই ইশরত জাহান শেখকে খুন করেছিল গুজরাত পুলিস! বিশেষ তদন্তকারী এই রিপোর্ট মেনে নিল গুজরাত হাইকোর্ট। এ ব্যাপারে অভিযুক্ত পুলিস অফিসারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করার জন্য আর আর ভার্মার নেতৃত্বাধীন সিট-কে নির্দেশও দিয়েছে বিচারপতি জয়ন্ত প্যাটেল এবং বিচারপতি অভিলাশা কুমারীর বেঞ্চ।