রাষ্ট্রসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত, প্যালেস্তাইন এখন `স্বাধীন রাষ্ট্র`

ইজরায়েল ও তৎসহ আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেই প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ১৯৩টি দেশের মধ্যে ১৩৮টি দেশ প্যালেস্তাইনের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করেন। ভারতও এই প্রস্তাবে সর্মথন করেছে। শুরু থেকেই আমেরিকা ও ইজরায়েল এই প্রস্তাবের বিরোধিতা চালাচ্ছিল। কানাডা ও চেক রিপাবলিক সহ ৯টি দেশের সর্মথনও জোগার করে ফেলে তারা। তবে শেষরক্ষা হয়নি। ভোটদানে বিরত থাকে ব্রিটেন ও জার্মানি সহ ৪১টি দেশ।

যুদ্ধ বিরতির ৪৮ ঘণ্টার মধ্যেই আবার গুলি গাজা সীমান্তে

গাজায় অস্ত্রবিরতির ৪৮ ঘণ্টার মধ্যে ফের সীমান্তে গুলি চলল। ইজরায়েলি সেনার গুলিতে মৃত্যু হয়েছে এক প্যালেস্তিনিয় নাগরিকের। ইজরায়েলের দাবি, সীমান্তে কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছিলেন এক দল প্যালেস্তিনিয়। সতর্ক করা সত্ত্বেও তারা না শোনায় পা লক্ষ করে গুলি চালানো হয়। ঘটনায় ক্ষুব্ধ হামাসের অভিযোগ, অস্ত্রবিরতির শর্ত ভেঙেছে ইজরায়েল। বুধবার থেকে অস্ত্রবিরতি জারি হয়েছিল দুই দেশের মধ্যে। তারপর থেকে থমথমে গাজা। শহরজুড়ে ছড়িয়ে রয়েছে ইজরায়েলি হামলার অসংখ্য ক্ষত। কোথাও হাহাকার, কোথাও বা অন্ত্যেষ্টির মিছিল। তবে আকাশে ইজরায়েলি বিমান না থাকায় কিছুটা স্বস্তিও রয়েছে।

যুদ্ধবিরতিতে আপাত শান্তি গাজায়

হামাস ও ইজরায়েলের মধ্যে  যুদ্ধবিরতি পর আপাতত শান্ত গাজা ভূখন্ড। আটদিন লাগাতার বিমান ও রকেট হামলার পর গতকাল বিকেলে মিশরের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি  হয় ইজরায়েল ও গাজার হামাস গোষ্টী। কায়রোতে এই চুক্তির কথা ঘোষণা করেন মিশরের বিদেশ মন্ত্রী মহম্মদ কামেল আমর।

ইজরায়েলি হানায় শতাধিক মৃত্যু গাজায়

গাজা ভূখণ্ডে ইজরায়েলি বায়ুসেনার রকেট হানা অব্যাহত। এই নিয়ে গত ৬ দিনের লাগাতার হামলায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত সাত শতাধিক। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু। গতকালও হামলায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলি যুদ্ধবিমান থেকে গাজায় মিডিয়া সেন্টারেও হামলা হয়েছে বলে অভিযোগ। প্রায় ১০০ ঘণ্টা ধরে চলতে থাকা হিংসায় হামাস বাহিনীর পাল্টা হামলায় তিনজনের মৃত্যু হয়েছে ইজরায়েলে। আহত কমপক্ষে ৫০।

গাজায় `হামাস`-এর মূল দফতরে ইজরায়েলের আক্রমণ

গাজার মুসলিম মৌলবাদী ক্ষমতাসীন দল `হামাস`-এর মূল দফতরে বোমারু বিমান দিয়ে আক্রমণ হানল ইজরায়েল। অতন্ত্যপক্ষে ৩০ জন প্যালেস্তাইনি এবং ৩ জন ইজরায়েলি নাগরিক ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে চলা ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘর্ষের ফলে। শুক্রবার রাতেই ইজরায়েলি মন্ত্রিসভার বৈঠকের পরে পরিষ্কার হয়ে যায় গাজাতে বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। কাল রাতের মধ্যেই সীমান্ত ৭৫ হাজার সেনা মোতায়েন করে ফেলেছিল তারা।

বিষক্রিয়াতেই মৃত্যু আরাফতের?

বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে প্যালেস্তাইনের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াসের আরাফতের। এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আরাফতের স্ত্রী সুহা। ২০০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের সামরিক হাসপাতালে মৃত আরাফতের পরিহিত পোশাকআশাক পরীক্ষা করে সম্প্রতি এমনটাই দাবি সুইজারল্যাণ্ডের করে একটি সংস্থা।

আইনস্টাইনের প্রেমপত্র এবার অনলাইনে

এবার থেকে মাউজের একটি ক্লিকেই পড়া যাবে নোবেলজয়ী বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের লেখা প্রেমপত্র থেকে শুরু করে তাঁর সংগ্রহের যাবতীয় মূল্যবান নথি। অ্যালবার্ট আইনস্টাইনের সংগ্রহ করা প্রায় ৮০,০০০ নথি সম্বলিত একটি ওয়েবসাইট লঞ্চ করল ইজরায়েলের একটি বিশ্ববিদ্যালয়।

ইজরায়েলি কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণ, ৩ ইরানির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা

নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কূটনাতিকের স্ত্রী-এর গাড়িতে হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জন ইরানির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করল ভারত। বৃহস্পতিবার দিল্লি পুলিস জানিয়েছে, ইজরায়েলি কূটনীতিকের গাড়িতে হামলায় জড়িত ৩ জন ইরানিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত।

ইজরায়েলি দূতাবাসের গাড়িতে বিস্ফোরণ, গ্রেফতার সাংবাদিক

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের গাড়িতে স্টিকি বম্ব বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিস ও জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র যৌথ তদন্তকারী দল। সৈয়দ মহম্মদ কাজমি নামে ৫০ বছরের এই সাংবাদিক ১৩ ফেব্রুয়ারির নাশকতার অন্যতম চক্রী বলেই দাবি গোয়ন্দাদের।