নাবিক কাণ্ড: পদত্যাগ করলেন ইতালির বিদেশমন্ত্রী

স্বদেশীয় দুই নাবিককে ভারতে প্রত্যাবর্তনের প্রতিবাদে মঙ্গলবার পদত্যাগ করলেন ইতালির বিদেশমন্ত্রী জিউলিও তের্জি।

দিল্লিতে ফিরলেন দুই ইতালীয় নাবিক

দিল্লিতে ফিরল ভারতীয় মৎস্যজীবী হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ইতালীয় নাবিক। ওই দুই অভিযুক্তদের ভারতে ফেরানো নিয়ে গত কয়েকদিন ধরে বেশকিছু নাটকীয় পর্ব চলে দু'দেশের মধ্যে। ২২ তারিখ পর্যন্ত তাঁদের ভারতে ফেরার সময়সীমা দিয়েছিল সুপ্রিম কোর্ট।

ইতালীয় নাবিক কাণ্ডে সুর চড়ালেন সোনিয়া

ইতালীয় নাবিক কাণ্ডে এবার সরব হলেন ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী। জানিয়ে দিলেন অভিযুক্ত দুই ইতালীয় নাবিককে ভারতে ফিরিয়ে না দিলে ভারত কোনও কঠিন পদক্ষেপ নেবে না এটা ধরে নেওয়া ভুল। দুই দেশের মধ্যে ক্রমশ জটিল হতে থাকা সম্পর্কের মধ্যে এই মন্তব্য অতন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।

ভারতে থাকা ইতালীয়দের সতর্কবার্তা দিল ইতালি সরকার

দু`দেশের কুটনৈতিক সম্পর্ককে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে ভারতে অবস্থিত ইতালির নাগরিকদের `সজাগ ও সতর্ক` থাকার নির্দেশ দিয়েছে ইতালির সরকার। ইতালি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, "দুই নাবিককে ফেরত পাঠানো নিয়ে ভারতে, বিশেষ করে কেরালায়, কোনও বিক্ষোভ প্রদর্শন হলে, তার থেকে ইতালীয়দের দূরে থাকাই বাঞ্ছনীয়।"

ফের সমন ইতালিয় রাষ্ট্রদূতকে

ফের সমন করা হল ভারতে ইতালির রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনিকে। আজ সন্ধে সাতটা নাগাদ টানা ৪০ মিনিট ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কপ্টার দূর্নীতি তদন্তে ধাক্কা কেন্দ্রের

হেলিকপ্টার দুর্নীতির তদন্তে ধাক্কা খেল কেন্দ্র। তথ্যপ্রমাণ সংগ্রহে সিবিআই ও প্রতিরক্ষা মন্ত্রকের একটি দল সোমবার রোম যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তার আগে গতকাল, ভারতের অনুরোধ খারিজ করে ইতালির আদালত জানিয়ে দিল, এখনই এই মামলার কোনও নথি দেওয়া যাবে না।

ইউরো কাপে স্প্যানিশ প্রত্যাবর্তন

ইতিহাস গড়ল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। পরপর দু`বার ইউরো সেরা হল স্প্যানিশরা। রবিবার কিয়েভে ইউরো কাপের ফাইনালে  ইতালিকে ৪-০ গোলে হারিয়ে দিলেন ফ্যাব্রেগাসরা। আর সেই সঙ্গেই ৪ বছরের মধ্যে বিশ্বের কঠিনতম দু`টি টুর্মামেন্ট ৩ জেতার রেকর্ড করল ইকের ক্যাসিয়াসের দল।

কিয়েভে প্রতিদ্বন্দ্বী হলেও ব্রাসেলসে সহযোগী ইতালি-স্পেন

রবিবার ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইতালি ও স্পেন। মাঠে কেউ কাউকে ছাড়বে না এক ইঞ্চি জমিও। কিন্তু, অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে দুই দেশই একে অন্যের দিকে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত।

জার্মানিকে দুরমুশ করে ইউরো ফাইনালে ইতালি

মারিও বালতেলির জোড়া গোলে ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল ইতালি। বৃহস্পতিবার ওয়ারশ-তে দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-১ গোলে হারাল জার্মানিকে। প্রথামার্ধের ২০ মিনিটের মাথায় ইতালির হয়ে প্রথম গোলটি করেন ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার বালতেলি। অ্যান্টনিও ক্যাসানোর ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জার্মান জালে পাঠান বছর ২১ বালতেলি। ৩৬ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় দুরন্ত শটে গোল করেন বালতেলি।