তেলেঙ্গানা ইস্যুতে চাপে কংগ্রেস, ইস্তফা দিতে পারেন সাত সাংসদ

তেলেঙ্গানা ইস্যুতে প্রবল চাপে কংগ্রেস। তেলেঙ্গানা অঞ্চলের সাত জনকংগ্রেস সাংসদ ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন। শুধু তা-ই নয়, আজই তাঁরা সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেনবলেও হুমকি দিয়ে রেখেছেন। এই সাত জন সাংসদ ইস্তফা দিলে সংসদে ইউপিএ-র সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব পড়বে। রাজ্যেও বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রী ইস্তফা দিতে পারেন। আশঙ্কা সত্যি হলে সে ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়বে।

পৃথক তেলেঙ্গানার দাবিতে সিদ্ধান্ত পিছোল

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবি নিয়ে সিদ্ধান্ত ফের পিছোল। বিষয়টি নিয়ে আরও সময় এবং আলোচনা করা প্রয়োজন বলে জানালেন সুশীলকুমার শিন্ডে। গত ২৮ ডিসেম্বরই একমাসের মধ্যে তেলেঙ্গানা প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তাহীনতায় তৃতীয় স্থানে এয়ার ইন্ডিয়া

বিমান পরিষেবায় যাত্রী সুরক্ষার নিরিখে এয়ার ইন্ডিয়া এবার তৃতীয় স্থানে। উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ শেষের দিক থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছে ভারতের একমাত্র সরকারি বিমান পরিবহণ সংস্থাটি। শেষের সারিতে চায়না ও ট্যাম এয়ার লাইন্সের পরেই এয়ার ইন্ডিয়ার নাম। বিশ্বের বিমান দুর্ঘটনার নজরদারি চালানো একটি ওয়েব সাইট সম্প্রতি এই তথ্য পেশ করেছে।

হাসপাতালকে দুষেই আত্মঘাতী জাসিন্থা

ভারতীয় বংশোদ্ভূত নার্স জাসিন্থা সালডানহার ইনক্যোয়েস্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। নিজের প্রাণ নেওয়ার আগে তিন তিনটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন জাসিন্থা। তার মধ্যে একটিতে তাঁর সরাসরি অভিযোগ, সহযোগিতা নয়, রেডিও জকিদের `প্র্যাঙ্ক কলের` পর থেকে সহকর্মীরা তাঁর প্রতি বিরূপ আচরণই করেছেন।

তেলেঙ্গানা নিয়ে মিছিল শুরুর সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হায়দারাবাদ

রবিবার তেলেঙ্গানার দাবিতে একটি মিছিলের আগে গোটা হায়দারাবাদ জুড়ে নিরাপত্তা ব্যাবস্থা কড়াকড়ি করা করল অন্ধ্র রাজ্য পুলিস। তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটির (জ্যাক) তরফ থেকে ডাকা এই মিছিলটিতে তেলেঙ্গানা অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষের যোগদান করেছেন। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কিছুক্ষণ আগে শুরু হওয়া এই মিছিলকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গেছে।

কান্দাহার বিমান অপহরণের অভিযুক্ত গ্রেফতার

দীর্ঘ ১৩ বছর পর কান্দাহার বিমান অপহরণের এক অন্যতম প্রধান অভিযুক্ত পুলিসের জালে ধরা পড়ল। জম্মু-কাশ্মীর পুলিসের বিশেষ বাহিনী মেহরাজুদ্দিন দন্দ এলিয়াস ওরফে জাভেদ নামের সেই অভিযুক্তকে গ্রেফতার করে।

বিচ্ছেদের পর শারাপোভা এখন একা

ইউ এস ওপেনের মাঝেই `সুখবর`টা দিলেন মারিয়া শারাপোভা। খবরটাকে কতটা সুখবর কতটা খারাপ সেই কথাটা বিচার করার আগে বরং বলে নেওয়া যাক খবরটা ঠিক কি। টেনিস বিশ্বের `বোম্বসেল` শারাপোভা জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড সাশা ভুজাচিচের সঙ্গে তাঁর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে।

প্রতীক-এমির ব্রেক-আপ?

"এক দিওয়ানা থা"-তে জুটির আত্মপ্রকাশ। রিল নয়, রিয়ল লাইফেও একইসঙ্গে হিট করে যান প্রতীক বব্বর ও এমি জ্যাকসন্। কিন্তু বলিউডের নতুন গুঞ্জন, তাঁদের নাকি `ব্রেক-আপ` আসন্ন। যদিও এরই মধ্যে এমি ও প্রতীক একে ওপরের হাতে নিজেদের নামের ট্যাটু করে ফেলেছেন। পারিবারিক সাক্ষাৎকার পর্বও নাকি সাঙ্গ। কিন্তু এই মুহূর্তে বাজারে খবর, প্রতীকের অতিরিক্ত অধিকারবোধে ক্লান্ত এমি।সেই কারণেই এই সম্পর্ক থেকে অব্যহতির পথে হাঁটতে চলেছেন তাঁরা।

সোমালি জলদস্যুদের হাতে পণবন্দি ১১ ভারতীয় নাবিক

মাস কয়েকের ব্যবধানে ফের আরব সাগরের বুকে বড় ধরনের আঘাত হানল সোমালি জলদস্যুরা। এবার গ্রিসের একটি তৈলবাহী জাহাজের ১১ জন ভারতীয় নাবিককে পণবন্দি করল তারা। জানা যাচ্ছে ওমানের মাসরিয়া দ্বীপের কাছে থেকে এম টি স্মিরনি নামে একটি গ্রিক তেলের ট্যাঙ্কার ছিনতাই করেছে জলদস্যুরা।