উত্তাল বাংলাদেশ, এখনও অব্যাহত গণ অবস্থান
জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকায় এখনও চলছে গণ-অবস্থান। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও। দাবি আদায়ে শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের ঘটনায়
মঙ্গলবার জামাত-এ-ইসলামির সহ-সচিব কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড কাদের মোল্লার অপরাধের উপযুক্ত শাস্তি নয়, তাঁকে ফাঁসি দিতে হবে - এই দাবিতে মঙ্গলবার রাত থেকেই ঢাকার শাহবাগ মোড়ে সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনেও অব্যাহত গণ-অবস্থান। কাদের মোল্লার ফাঁসির আদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।