চতুর্থ দিনে আন্নার অনশন

দিল্লির যন্তরমন্তরে আন্না হাজারের অনশন আজ চতুর্থদিনে পড়েছে। গতকাল অনশন মঞ্চ থেকে কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন টিম আন্নার সদস্যরা। আন্না হাজারের নিজের সুরও ছিল যথেষ্টই আক্রমণাত্মক।

ফের অনশনে আন্না হাজারে

কার্যকরী লোকপাল বিলের দাবিতে রবিবার থেকে যন্তর মন্তরে ফের অনির্দিষ্টকালের অনশন শুরু করলেন আন্না হাজারে। অনুগামীদের অনুরোধ উপেক্ষা করেই অনশন করছেন তিনি।

আন্নার মঞ্চে বৃহত্তর আন্দোলনের ডাক রামদেবের

দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এক কোটি মানুষ নিয়ে আন্দোলনে নামছেন রামদেব। শুক্রবার দিল্লির যন্তরমন্তরে আন্না হাজারের অনশন মঞ্চে হাজির হয়ে যোগগুরু জানিয়েছেন, শক্তিশালী লোকপাল বিল পাস এবং বিদেশি ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা ফেরতের দাবিতে শীঘ্রই টিম আন্ননার সঙ্গে দেশজুড়ে আন্দোলন শুরু করবেন তিনি।

আন্নার পাশে বিজেপি

সিবিআইকে স্বায়ত্বশাসন দিতে আন্না হাজারের পাশে দাঁড়াল বিজেপি। রবিবার বিজেপি নেতা বলবির পুঞ্জ বলেন, কোনও ঘটনার তদন্ত এবং সেই তদন্তের ভিত্তিতে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেই তাঁর দল। পাশাপাশি, লোকপাল বিলের খসরা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আন্না হাজারের আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি।