চলে গেলেন শানু লাহিড়ী

প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী শানু লাহিড়ী। আজ সকাল সাতটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজ কেওড়াতলা মহাশ্মশানে শানু লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।

যোগেনকে উদ্বোধনে ডেকে বিতর্কে কলকাতা পুলিস

ফের বিতর্কের কেন্দ্রে কলকাতা পুলিস। কলকাতা পুলিসের একটি প্রদর্শনীর উদ্বোধন করছেন জাল ছবি মামলায় অভিযুক্ত যোগেন চৌধুরী। আর এই ঘটনায় কলকাতা পুলিসের এক শীর্ষ কর্তার মন্তব্যে বিতর্ক আরও জোরদার হয়েছে। আগামী ৭ জানুয়ারি কলকাতা পুলিসের কর্মীদের আঁকা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের উদ্বোধনে ডাকা শিল্পীকে নিয়েই বিতর্কের সূত্রপাত।