ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা কবীর সুমনের

ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখার তীব্র সমালোচনা করলেন তাঁরই দলের সাংসদ কবীর সুমন। তাঁর মতে, আধুনিকতার জন্যে ধর্ষণের ঘটনা বাড়ছে বলা অর্থহীন। সেইসঙ্গে  রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা, পঞ্চায়েত নির্বাচন ও কেন্দ্রীয় অনুদান প্রসঙ্গেও রাজ্য সরকারের বিরুদ্ধে  সরব তৃণমূল কংগ্রেস সাংসদ।ভিও-  বিভিন্ন ইস্যুতে বার বার মুখ খুলেছেন।  দলের অস্বস্তি বাড়লেও নিজের অবস্থানে অনড় থেকেছেন। ব্যতিক্রম হলনা শনিবারও। শুক্রবারই বিধানসভায় রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যায় সব মহলেই বিতর্কের ঝড় ওঠে। শনিবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হন কবীর সুমন।

বিদ্রোহী দমনে তৃণমূলের এসএমএস ফরমান

দলের মধ্যে বিক্ষোভ-বিদ্রোহ ক্রমশ মাথাচাড়া দেওয়ায় এবার লাগাম পরানোর কাজ শুরু করল তৃণমূল নেতৃত্ব। আগাম অনুমতি ছাড়া বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারবেন না দলীয় নেতারা। এমনই ফরমান জারি করল তৃণমূল কংগ্রেস। এবিষয়ে অনুমতির জন্য পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরামর্শও দেওয়া হয়েছে। এসএমএসের মাধ্যমে দলের শীর্ষনেতাদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে।

দত্ত vs গানওয়ালা

অভিমান জমা হচ্ছিল এবছরের জাতীয় পুরস্কারের সময় থেকেই। এবারে আর চেপে রাখতে পারলেন না কবীর সুমন। অঞ্জন দত্তর বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন তিনি। এমনকী একই মঞ্চে মুখোমুখি হওয়ার ওপেন চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন গানওয়ালা।

সুমন থেকে রবীন্দ্রনাথ, তৃণমূলে মুখ খুললেই একঘরে

দলের মধ্যে যিনিই তৃণমূলে দলের নেতাদের তোলাবাজির বিরুদ্ধে মুখ খোলেন তাঁকেই কি একঘরে হতে হয়? কবীর সুমনের ক্ষেত্রে এমনটাই দেখা গিয়েছে। সেই একই ইস্যুতে এবার সরব দলের সিঙ্গুরের বিদ্রোহী মাষ্টারমশাই এবং মন্ত্রী  রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর ক্ষেত্রেও কি হবে একই পরিণতি? দুজনই তৃণমূলের জনপ্রতিনিধি। একজন সাংসদ অন্যজন বিধায়ক। দুজনের মধ্যে আরও একটা অদ্ভুত মিল। এই দুই জনপ্রতিনিধিই আওয়াজ তুলেছেন দলের নেতাকর্মীদের তোলাবাজির বিরুদ্ধে।

অস্বস্তি বাড়িয়ে ফের রাজ্য সরকারের সমালোচনায় কবীর সুমন

রাজ্যে ধর্ষণের ঘটনা বাড়ছে। এই তথ্য মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডকে সাজানো ঘটনা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও তাকে মিডিয়ার প্রচার বলে অভিহিত করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এই কথা বললেও তারই দলের সাংসদ কবীর সুমন কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধারণাই পোষণ করেন। রাজ্যে বেড়ে চলা ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলার সমস্যা রয়েছে বলেই মনে করেন তিনি। তবে দোষারোপ নয়, সমস্ত রাজনৈতিক দলগুলির নেতাদের একসঙ্গে বসে এর সমাধানসূত্র বের করতে হবে বলে মনে করেন তিনি।

এবার সুমনের গানে শিলাদিত্য

আবার গর্জে উঠলেন কবীর সুমন। `মাওবাদী` তকমায় শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে তীব্র ব্যঙ্গ ঝড়ে পড়ল গানওলার গিটার থেকে। `মাওবাদী` শিলাদিত্যকে মুখ্যমন্ত্রীর  `হাতেনাতে` ধরাকে ব্যক্ত করতে প্যারোডিকেই বেছে নিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ।

দলীয় সাংসদদের হাতে হেনস্থার আশঙ্কায় ভোট দিলেন না কবীর সুমন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না কবীর সুমন। নিজের দলের সাংসদ বিধায়কদের হাতে হেনস্থা হওয়ার আশঙ্কায় ভোটদানে বিরত থাকলেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ। তাঁর অভিযোগ, শুভানুধ্যায়ীরা তাঁকে আগেই সতর্ক করে দিয়েছিলনে।

পিঙ্কির পাশে এবার গানওয়ালা

পিঙ্কি প্রামাণিকের হেনস্থার প্রতিবাদে গর্জে উঠল গানওয়ালার গিটার। দেশের হয়ে সোনাজয়ী এক অ্যাথলিটের লিঙ্গ পরিচয় নিয়ে সংশয় যখন মিডিয়ার শিরোনামে, তখন সেই ঘটনায় তীব্র ক্ষোভ শোনা গেল গায়ক-সাংসদের গলায়।

প্রণবের ফোন, ফের দলের নিশানায় কবীর সুমন

মঙ্গলবারই তৃণমূল সাংসদ কবীর সুমন ২৪ ঘণ্টাকে জানিয়েছিলেন, দলীয় বিরোধিতা সত্ত্বেও রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকেই সমর্থন করবেন তিনি। তাঁর এই বক্তব্যের পরই বুধবার কবীর সুমনকে ফোন করেন প্রণব মুখার্জি। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে তৃণমূলের তরফ থেকে।