কালীঘাটে বধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও ৪
কালীঘাটে বধূ নির্যাতনের ঘটনায় অভিযোগকারীর শ্বশুরবাড়ির আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের মধ্যে রয়েছেন শাশুড়ি,ভাসুর, জা এবং ভাসুরের মেয়েও। বিহারের হাজিপুর থেকে তাদের গ্রেফতার করেছে পুলিস। আগেই গ্রেফতার করা হয়েছিল ওই বধূর স্বামীকে।