সততা বিতর্কে বুদ্ধদেবকে আক্রমণ কল্যাণের

মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাতে কি খানিকটা ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি, বর্তমান মুখ্যমন্ত্রীর দুই ভাইকেও আড়াল করতে চেয়ে তেমনই ইঙ্গিত দিলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি।

সহ-সাংসদকে অশালীন মন্তব্য, ফের অভিযোগ কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজ প্রথমার্ধে বেলা বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। এরপর অধিবেশন শুরুর ঠিক আগে লোকসভার মধ্যেই বিতণ্ডায় জড়িয়ে পড়েন শিল্প-বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।