২৪ ঘণ্টা বিতর্ক: মত প্রকাশের স্বাধীনতা বনাম সামাজিক শৃঙ্খলা রক্ষা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ১৫ বছর। রাষ্ট্রপ্রধান চার্লস দে গলের ফরাসী সেনাবাহিনী দখলদারী চালাচ্ছে আলজিরিয়ায়। সেই দখলদারীর বিরুদ্ধে ক্রমাগত লিখে চলেছেন আধুনিক ফ্রান্সের ভলতেয়র, চিন্তাবিদ জ্যঁ পল সার্ত্র। সাধারণ মানুষের কণ্ঠে বিক্ষোভের সুর এনে দিচ্ছে তাঁর লেখনী। স্বভাবতই রেগে আগুন দ্য গলের মন্ত্রিসভার একাংশ। নিষিদ্ধ করা হোক সার্ত্রকে, এমন দাবি নিয়ে প্রেসিডেন্টের কাছে হাজির হন মন্ত্রীরা। তাঁদের নিবৃত্ত করতে দ্য গলের ঐতিহাসিক উক্তি, `রাষ্ট্র কখনও তাঁর ভলতেয়রকে জেলে পোরে না`।

ফের মুখোমুখি সলমন-শাহরুখ?

নতুন বছরে কি আবার নতুন কোনও তিক্ততার চোরাস্রোত তৈরি হবে সলমন-শাহরুখের সম্পর্কে? কমল হাসানের ভেট্টাইয়ারু ভিলাইয়ারু-র অনুকরণে গৌতম বাসুদেব মেনন একটি হিন্দী ছবি তৈরী করতে চান। ছবিতে মুখ্য ভূমিকায় সলমন কিংবা শাহরুখের মধ্যে যে কোন একজনকে নিতে চান তিনি।

সোনাক্ষীর প্রস্থানে প্রবেশ পূজার

কমল হাসান অভিনীত বিগ বাজেট তামিল সিনেমা `বিশ্বরূপম`-এ মুখ্য নায়িকা চরিত্রে সোনাক্ষী সিনহার পরিবর্তে এলেন অনাবাসী অভিনেত্রী পূজা কুমার। সোনাক্ষীকে প্রথমে এই ফিল্মের জন্য নেওয়া হলেও পরে নানা কারণে বেরিয়ে যান তিনি। একসময় শোনা যেতে থাকে, এই ভূমিকায় আসতে পারেন শ্রিয়া সারণ।