নির্বাচনের শুরুতেই পাকিস্তানে বিস্ফোরণে মৃত ১০,আহত ৩৬

শনিবার পাকিস্তানে ঐতিহাসিক নির্বাচনের শুরুতেই চারটি বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। করাচিতে আওয়ামি ন্যাশনাল পার্টির নির্বাচন কার্যালয়ের সামনে এই চারটি বিস্ফোরণ হয়েছে। সূত্রে খবর, এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন ৩৬ জনেরও বেশি সাধারণ মানুষ।

করাচিতে জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ৪২

পাকিস্তানের করাচিতে জোড়া বিস্ফোরণে ৪২জনের মৃত্যু হল। আহত হয়েছেন ১৪৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ঘটনার কড়া নিন্দা করেছেন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।

পাক রেঞ্জার্সের সদর দফতরে আত্মঘাতী বিস্ফোরণে

ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান। আজ ভোরে দক্ষিণ পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে দুজনের। গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ১৪জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী পাক রেঞ্জার্সের সদর দফতরের দেওয়ালে। পুলিসের প্রাথমিক অনুমান, আধাসামরিক বাহিনীর জওয়ানদের বাসভবনটি বিস্ফোরণটি ঘটানোর ছক কষেছিল হামলাকারীরা। ঘটনার পর পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

চলে গেলেন মেহেদি হাসান (১৯২৭-২০১২)

প্রয়াত হলেন গজল সম্রাট মেহেদি হাসান। বুধবার সকালে করাচির এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বহুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত সোমবার তাঁকে করাচির আগা খান হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

করাচিতে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩

আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বৃহস্পতিবার করাচিতে একটি আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জনের। আহতের সংখ্যা ১৩। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।