সঙ্কটজনক সানাউল্লাহ

আক্রান্ত জম্মু সেন্ট্রাল জেলে আক্রান্ত বন্দি পাক নাগরিক সানাউল্লাহ রাঞ্জের অবস্থা ফের আশঙ্কাজনক। কাল রাতে সানাউল্লাহের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও মধ্যরাত থেও আবার তার ক্রমাবনতি শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে সানাউল্লাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর রক্তচাপ নিয়েও উদ্বিগ্ন চিকিত্‍সকরা। ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

জম্মুতে আক্রান্ত বন্দিকে ফেরত চাইল পাকিস্তান

জম্মুতে জেলে আক্রান্ত বন্দিকে দেশে ফেরানোর আর্জি জানাল পাক সরকার। পাকিস্তান হাইকমিশনের তরফে পেশ করা একটি বিবৃতিতে 'মানবিকতার খাতিরে' ওই বন্দিকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। ভারতের কাছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যও চাওয়া হয়েছে পাকিস্তানের তরফে।

লাদাখের বায়ুতে চিনের কপ্টার, সুর চড়াচ্ছে ভারত

ভারতে চিন সেনার অনুপ্রবেশ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই লাদাখ সীমান্তে যেতে শুরু করল ভারতীয় সেনা। সূত্রে খবর, সেনাবাহিনীর পার্বত্য এলাকার পারদর্শী দলকে দৌলত বেগ ওলদি সেক্টরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিসবাহিনীও (আইটিবিপি) ওই অঞ্চলে ঘাঁটি করেছে। তবে ভারতীয় সীমানায় চিন সেনার অনুপ্রবেশ সমস্যা মেটাতে দ্বিপাক্ষিক আলোচনাকেই হাতিয়ার করতে চায় ভারত।

ধৃত লিয়াকত শাহের পরিচয় তদন্তে এনআইএ

আত্মসমর্পণ না নাশকতা। কোন উদ্দেশ্য নিয়ে ভারতে ফিরেছিল হিজবুল জঙ্গি সৈয়দ লিয়াকত শাহ? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। লিয়াকত শাহকে নিয়ে দিল্লি পুলিস এবং জম্মু-কাশ্মীর পুলিসের সম্পূর্ণ বিপরীত দাবি সামনে আসার পরেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।

ফের হামলা শ্রীনগরে, আহত ৩ বিএসএফ জওয়ান

জম্মু-কাশ্মীরে ফের হামলার শিকার হল ভারতীয় সেনা। শ্রীনগরের গুলশন নগরে বিএসএফের একটি কনভয়ের উপর আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এই হামলা হয়। প্রাথমিক ভাবে এটিকে জঙ্গি হামলা বলেই অনুমান করা হচ্ছে। হামলায় তিন বিএসএফ জওয়ান আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চিঠি পেল অফজলের পরিবার

অবশেষে সোপর গ্রামে চিঠি পৌঁছল। কিন্তু যতক্ষণে পৌঁছল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আফজল গুরুর ফাঁসির ঠিক দু`দিনের মাথায় তাঁর পরিবার সরকারি চিঠি পেল। এর আগেই ২০০১ সংসদ হামলার অন্যতম অভিযুক্ত আফজলকে তিহারের জেলে ফাঁসি কাঠে ঝোলানো হয়ে গিয়েছে। ফলে শেষ বারের মতো দেখার সুযোগটাও পেল না তাঁর পরিবার।

ফাঁসি দেওয়া হল আফজল গুরুকে

অবশেষে ফাঁসিই দেওয়া হল আফজল গুরুকে। আজ সকাল ৮টায় তিহার জেলের ৩ নম্বর সেলে ফাঁসি হল ২০০১ সালে সংসদ হামলার মূল অভিযুক্তের। তারপর দ্রুত জেল চত্বরেই কবর দেওয়া হয় তাঁকে। আজ এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে এবং স্বরাষ্ট্রসচিব আর কে সিং। তিহার জেল এবং কাশ্মীরের বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লির সমস্ত থানায়।

`প্রগাশ` সদস্যদের হুমকির জেরে গ্রেফতার ৩

কাশ্মীরের প্রথম মেয়েদের `প্রগাশ`-এর সদস্যদের অনলাইনে হুমকি দেওয়ায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। দক্ষিণ কাশ্মীরের বিজবেহরা থেকে তারিক খান, গান্দেরওয়াল থেকে রামিজ শাহকে গ্রেফতার করেছে পুলিসের বিশেষ তদন্তকারী দল (সিট)। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। হুমকির ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেফতার করতে জম্মু কাশ্মীর পুলিসের ডিজি অশোক প্রসাদ কেন্দ্রীয় শাখাগুলির কাছে সাহায্য চেয়েছেন বলে জানা গিয়েছে। প্রগাশ-এর সদস্যদের বাড়ির পাশে নিরাপত্তারও নির্দেশ দিয়েছেন তিনি।

ফ্ল্যাগ মিটেও সুর চড়াল ভারত

ভারত-পাক সীমান্তে দুই ভারতীয় জওয়ানের নৃশংস হত্যার ঘটনায় বেজায় ক্ষুব্ধ গোটা দেশ। আজ পুঞ্জের চাকন্দা বাগে দু`দেশের `ফ্ল্যাগ মিটেও` ভারতের তরফে কড়া প্রতিবাদ জাহির করা হয়েছে। এক ঘণ্টা চলা সীমান্ত বৈঠকে ৮ জানুয়ারির ঘটনার ক্ষোভের কথা পাকিস্তান প্রতিনিধিদের সামনেও প্রকাশ করেছে ভারত। বৈঠকের আগে সেনাপ্রধান বিক্রম সিং পাক প্রশাসনের দিকে সরাসরি হুঁশিয়ারি ছুঁড়ে দেন। "বর্বরোচিত ভাবে ওই সৈনিকের অঙ্গহানি করা হয়েছে", এই ধরণের `অমার্জনীয়` ঘটনা কখনও মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেন সেনা প্রধান।