হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য, অনুদান প্রাপ্ত স্কুলকে স্পনসর্ড করার পথে স্থগিতাদেশ

ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সরকারি অনুদান প্রাপ্ত স্কুলকে সরকারি স্পনসর্ড স্কুলে পরিণত করার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সরকারের এই উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছে আদালত।

গুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

গুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ঘটনার সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এজন্য রাজ্যকেও তীব্র ভাষায় ভর্ৎসনা করেছে হাইকোর্ট।

নতুন জটিলতায় নরওয়ে সন্তানকাণ্ড

নরওয়ে সন্তানকাণ্ডে ফের জটিলতা। মঙ্গলবার অভিজ্ঞান ও ঐশ্বর্যকে কাকা অরুনাভাস ভট্টাচার্যের কাছ থেকে নিয়ে যান বর্ধমান চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা। সঙ্গে ছিলেন সাগরিকা এবং কুলটি থানার পুলিস। এদিকে এদিনই এনিয়ে সাগরিকার দায়ের করা মামলার শুনানি ছিল হাইকোর্টে। এঘটনা জানার পর আদালত দুই সন্তানকে ফের কাকার হেফাজতে বুধবারের মধ্যেই ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার সুপ্রিম কোর্টে সিঙ্গুর শুনানি

সুপ্রিম কোর্টে বহু বিতর্কিত সিঙ্গুর মামলার শুনানি হবে আগামী সোমবার। কলকাতা হাইকোর্ট সিঙ্গুর আইনকে অসাংবিধানিক আখ্যা দেওয়ার পর, সুপ্রিম কোর্টে আপিল করেছিল রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই সিঙ্গুর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে টাটারা। এর পাশাপাশি, কোন পরিস্থিতিতে টাটারা রাজ্য ছেড়েছিল, সুপ্রিম কোর্টে সেই যুক্তিও পেশ করতে পারেন টাটাগোষ্ঠীর আইনজীবী।

স্বামীর জামিনের আবেদন, আদালত চত্বরেই হেনস্থা স্ত্রীর

আদালতে গিয়েছিলেন গ্রেফতার হওয়া স্বামীকে ছাড়ানোর আবেদন জানাতে। কিন্তু আদালত চত্বরেই হুমকির মুখে পড়লেন বিচারপ্রার্থী স্ত্রী। রবিবার ২৪ ঘণ্টায় প্রথম সম্প্রচারিত হয়েছিল কোমল কাদেল ও সাগর শ্রীবাসের ঘটনা।

তমালিকার বিরুদ্ধে এফআইআর-এ স্থগিতাদেশে হাইকোর্টের

পুকুর লিজ দেওয়া সংক্রান্ত মামলায় তমালিকা পণ্ডা শেঠের বিরুদ্ধে র নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে পুকুর লিজ দেওয়ার অভিযোগে তমালিকা পণ্ডা শেঠের বিরুদ্ধে এফআইআর করেছিল হলদিয়া উন্নয়ন পর্ষদ। সেই এফআইআর-এ স্থগিতাদেশ জারি করা হয়।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার আর্জি হাইকোর্টে

বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য গিরে তুমুল বিতর্কের মাঝে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কয়েকজন আইনজীবী। মুখ্যমন্ত্রী সভায় বলেছিলেন, টাকা দিয়ে মামলার রায় কেনা যায়। বিচারবিভাগ নিয়ে এই মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিযা দেখা দিয়েছে দেশজুড়ে। এর জেরেই আইনজীবীদের আবেদন, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে মামলা দায়ের করুক।

এবার প্রবেশ কর নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য

প্রবেশ কর নিয়ে হাইকোর্টের নির্দেশে ধাক্কা খেল রাজ্য সরকার। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে এই কর আদায়ে স্থগিতাদেশ জারি করেছে আদালত। প্রবেশ করের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করে টাটা-সহ বিভিন্ন শিল্পসংস্থা। এই কর চালু হলে জিনিসের দাম বেড়ে যাবে বলে জানায় তারা।

জিটিএ নিয়ে ঘিসিং এর মামলার শুনানি পিছলো

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে সুবাস ঘিসিং যে মামলা করেছিলেন, তার ফের শুনানি ১০ অগাস্ট।