সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনে এসএফআই

পুলিসি হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ দেশজুড়ে আন্দোলনে নামছে এসএফআই। একই দাবি তে রাজ্যে গণসাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়েছে।

প্রশাসনের সবুজসঙ্কেত ছাড়া কাজ করে না পুলিস, প্রমাণ সারদা কাণ্ড

প্রশাসনের শীর্ষস্তর থেকে সবুজ সঙ্কেত না পেলে পুলিস যে কোনও উদ্যোগ নেয়না, সারদাকাণ্ডে তা আরও একবার প্রমাণিত হল। গত মঙ্গলবার সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু ঘটনার চারদিন পর সক্রিয় হল পুলিস। ততক্ষণে ফেরার হয়ে গিয়েছেন সুদীপ্ত সেন।  গত ষোলোই এপ্রিল অর্থাত মঙ্গলবার বিধাননগর থানায় অভিযোগ দায়ের হয়েছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। 

কলকাতা থেকে ধৃত দুই মাওবাদী

কলকাতা দুই মাওবাদীকে গ্রেফতার করল কলকাতা পুলিসের এসটিএফ। ধৃত কিশোর ওরফে সব্যসাচী গোস্বামী মাওবাদী রাজ্য কমিটির সদস্য। কিশোরের সঙ্গেই গ্রেফতার হয়েছেন মাওবাদীদের কলকাতা সিটি কমিটির সদস্য জাকির হোসেন।

মানবধিকার কমিশনে সুদীপ্তর মৃত্যুর রিপোর্ট জমা দিতে ব্যর্থ পুলিস

আজ মানবাধিকার কমিশনে সুদীপ্ত গুপ্তের মৃত্যু রহস্যের তদন্ত রিপোর্ট জমা দিতে পারছে না কলকাতা পুলিস। ফরেনসিক রিপোর্ট না আসাতেই তদন্ত শেষ হয়নি বলে দাবি পুলিসের। সেক্ষেত্রে অসমাপ্ত তদন্ত রিপোর্ট জমা দিয়ে বাড়তি সময় চাইতে পারে পুলিস।

সুদীপ্তর মৃত্যু: মিডিয়াকে নির্ধারক মন্তব্য না করার আর্জি শামিমের

এই পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলনে মৃত্যু নিয়ে ব্যাখ্যা দিলেন কলকাতা পুলিসের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার জাভেদ শামিম। তার সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে মিডিয়াকে কোনও রকম নির্ধারক মন্তব্য পেশ না করার অনুরোধও জানালেন শামিম।

মুন্নাকে গ্রেফতার কি মুখরক্ষার স্বার্থেই?

মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে গ্রেফতার করল সিআইডি। কিন্তু ঘটনা পরম্পরা বলছে, শাসকদলের তরফে মুন্নাকে বারবারই আড়াল করার চেষ্টা হয়েছে। তাহলে শেষপর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হল? আরাবুল ইসলামের মতো এক্ষেত্রেও কি রাজ্যপালের বক্তব্য এবং সমালোচনার ঝড়ে মুখরক্ষার চেষ্টা? আরাবুল ইসলামের পর মহম্মদ ইকবাল ওরফে মুন্না। গত ১২ ফেব্রুয়ারি পুলিস খুনের দিন মুন্নার ভূমিকা স্পষ্ট হয়েছিল ছবিতে।  

গার্ডেনরিচ কাণ্ড: মুন্না ঘনিষ্ঠের থেকেই ঘাতক অস্ত্র সুভানের হাতে

গার্ডেনরিচে এসআই তাপস চৌধুরি খুনের ঘটনায় সামনে এলো নয়া তথ্য। যে আগ্নেয়াস্ত্র থেকে তাপস চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়  সেটি ঘটনার দিনই হাতে পেয়েছিল মূল অভিযুক্ত শেখ সুভান। সিআইডির জেরায় সুভান জানিয়েছে আগ্নেয়াস্ত্রটি তঁকে দেয় তৃণমূল কংগ্রেস নেতা মুন্না ইকবালের ঘনিষ্ঠরা।

ফিরহাদের ডানা ছাঁটল তৃণমূল

সুব্রত মুখোপাধ্যায়ের পর এবার ফিরহাদ হাকিমের ক্ষমতা খর্ব করল তৃণমূল কংগ্রেস। গার্ডেনরিচ কাণ্ডের জেরে সরকারের  মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমদের প্রতিনিধিদের সামনে ফিরহাদ হাকিমের মুখ খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

মুন্না ঘনিষ্ঠ তিনজনকে ২২ তারিখ অবধি পুলিসি হেফাজত

গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার হওয়ায় ইকবাল ওরফে মুন্না ঘনিষ্ঠ তিনজনকে ২২ ফেব্রুয়ারি অবধি পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। এর আগে ইকবালের এই তিন ঘনিষ্ঠদের গ্রেফতার করে সিআইডি। পরে তাদের আদালতে পেশ করা হয়।