পুলিসি হেফাজতে বোর্ড সভাপতির জামাই, চলছে জেরা

গুরনাথ মেয়াপ্পান জোরাল হচ্ছে প্রমাণ। বিন্দু দারা সিংয়ের সঙ্গে গুরনাথের কথোপকথনের সিসিটিভি ফুটেজ এসেছে মুম্বই পুলিসের হাতে। ফলে গুরুনাথের গ্রেফতারের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। মেয়াপ্পানকে জেরার সময় যদি পুলিস টের পায় বিন্দুর করা দাবিতে জোর রয়েছে, সেক্ষেত্রে গুরুনাথের বাড়িতে গিয়েও তল্লাসি করা হতে পারে। মেয়াপ্পনের আবেদন খারিজ করল মুম্বই পুলিস। সোমবার পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেন মেয়াপ্পান। আজই তাঁকে পুলিসের কাছে হাজির হোওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্পটফিক্সিং কাণ্ডে আরও চাপে বিসিসিআই।

গুরুনাথকে আর সময় দিতে নারাজ পুলিস

মেয়াপ্পনের আবেদন খারিজ করল মুম্বই পুলিস। সোমবার পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেন মেয়াপ্পান। আজই তাঁকে পুলিসের কাছে হাজির হোওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্পটফিক্সিং কাণ্ডে আরও চাপে বিসিসিআই। এরমধ্যে, হায়দরাবাদ থেকে আরও এক আন্তর্জাতিক বুকিকে গ্রেফতার করেছে পুলিস। দুবাই পালনোর সময় তাঁকে গ্রেফতার করা হয়।
মুম্বই পুলিসের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও গুরুনাথ মেয়াপ্পান। গতকাল চেন্নাই গিয়েও সুপার কিংসের সিইও গুরুনাথ মেয়াপ্পানের হদিশ পায়নি মুম্বই পুলিস।

শ্রীনির জামাই বেপাত্তা, সমন জারি পুলিসের

স্পট ফিক্সিং কাণ্ডের হদিশ পেতে বিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের বাড়িতে গেল মুম্বই পুলিস। দুপুরে চেন্নাইয়ে শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পানয়ের বাড়িতে গিয়ে জেরা করল পুলিস। শ্রীনির জামাই গুরুনাথকে সমন পাঠাল মুম্বই পুলিস। সোমবারের মধ্যে গুরুনাথকে মুম্বইয়ে হাজিরা দিতে হবে।

কলকাতা জুড়েও গড়াপেটার জাল, ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ

স্পট ফিক্সিং। দু অক্ষরের এই শব্দের ধাক্কায় আপাতত টালমাটাল ক্রিকেট বিশ্ব। ফিক্সিংয়ের কালো ছায়া গ্রাস করেছে আইপিএল-কেও। দুবাই- মুম্বইয়ের পাশাপাশি, জুয়ার ব্যবসায় নাম জড়িয়েছে  কলকাতারও। কীভাবে চলছে এই শহরের ক্রিকেট জুয়া? চব্বিশ ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট।

কলকাতায় বৃষ্টি-ঝড়ে উপড়ে পড়ল গাছ, ব্যাহত যান চলাচল

পূর্বাভাস ছিলই। তা অক্ষরে অক্ষরে মেনে সন্ধের পর তাই ঝেপে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। মহাত্মা গান্ধী রোডের ওপর সুরেন্দ্রনাথ কলেজের সামনে ঝড়ে একটি গাছ রাস্তার ওপর পড়ে যায়। এর জেরে ব্যাহত হয় যান চলাচল। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং পুরসভার কর্মীরা গাছটি কেটে সরিয়ে দেন।

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনে এসএফআই

পুলিসি হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ দেশজুড়ে আন্দোলনে নামছে এসএফআই। একই দাবি তে রাজ্যে গণসাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়েছে।

চিটফান্ড কেলেঙ্কারি: আজ হাইকোর্টে হলফনামা রাজ্যের

চিটফান্ড কেলেঙ্কারি মামলায় আজ হাইকোর্টে হলফনামা দেবে রাজ্য সরকার। হলফনামার বয়ান স্থির করতে গতকাল জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিসের ডিজি।ভিও- চিটফান্ড কেলেঙ্কারি রুখতে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।  দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই সরকারের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছে।  

শ্রম দিবসে টিকে থাকার চূড়ান্ত লড়াইয়ে গম্ভীররা

নয় ম্যাচের মধ্যে ছটিতে হার ঘরে-বাইরে চাপের মুখে ফেলে দিয়েছে নাইট রাইডার্সকে। এই চাপ মাথায় নিয়েই বুধবার রায়পুরের বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে কেকেআর। ম্যাচের আগে দল বাছাই নিয়ে দুই মেরুতে নাইট অধিনায়ক গৌতম গম্ভীর ও কোচ ট্রেভর বেইলিস। ইউসুফ পাঠানকে খেলানো নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য, অনুদান প্রাপ্ত স্কুলকে স্পনসর্ড করার পথে স্থগিতাদেশ

ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সরকারি অনুদান প্রাপ্ত স্কুলকে সরকারি স্পনসর্ড স্কুলে পরিণত করার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সরকারের এই উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছে আদালত।