কামদুনি কাণ্ড নিয়ে রাজপথে গণতান্ত্রিক মহিলা সমিতি

কামদুনি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতীকি অবরোধ কর্মসূচি নিয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি। শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ হয় দুপুর বারোটা থেকে।

সিনেমাকে হার মানিয়ে দমদম বিমানবন্দরে উদ্ধার সোনার বার

এ যেন ঠিক সিনেমার দৃশ্য। ঘটনার নায়কের প্লেন থেকে নেমে দমদম বিমানবন্দরে সিকিউরিটি জোনে লাইনে দাঁডানোর পরই নাটকের শুরু। নিরাপত্তাকর্মীদের সামনে আসতেই তাদের এড়িয়ে গ্রিন জোন দিয়ে পালানোর চেষ্টা করলেন সেই যাত্রী মানে ঘটনার নায়ক। ব্যস! তারপরই শুরু। ধর ধর পরে ধরা পড়লেন সেই যাত্রী। কিন্তু কী আশ্চর্য তাঁকে চেকিংয়ের পরও কিছু পাওয়া গেল না। কিন্তু কোথাও একটা সন্দেহ হচ্ছিল। তাই তাঁকে এক্স রে করতে পাঠানো হল।

দাঙ্গা ও বিক্ষোভ নিয়ন্ত্রণে নয়া প্রশিক্ষণ কলকাতা পুলিসের

অবশেষে হুঁশ ফিরেছে কলকাতা পুলিসের। সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর মৃত্যুর বিনিময়ে এবার পুলিসকর্মীদের জন্য দাঙ্গা ও বিক্ষোভ নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তবে এই প্রশিক্ষণের মধ্যে একটি বড় অংশ জুড়েই রয়েছে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ। আর তা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

বারাসাতের গণধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

বারাসাতের গণধর্ষণ কাণ্ডে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। এই মামলায় আদালতের তত্ত্বাবধানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম দিয়ে ঘটনাটি তদন্তের আবেদন করা হয়েছে। এর সঙ্গেই ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

কলকাতায় ঢুকল বর্ষা

গতকালই উত্তরবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে বর্ষা। নির্ধারিত দিনের দুদিন পরে উত্তরবঙ্গে প্রবেশ করলেও মৌসুমী বায়ুর গতি প্রকৃতি বিশ্লেষণ করে আবহবিদদের পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই শাখাটি।

কলকাতায় অনুভূত হল ভূমিকম্প

শনিবারের সন্ধ্যার কলকাতা কেঁপে উঠল ভূমিকম্পে। সন্ধ্যা সাতটা নাগাদ অনুভূত হল এই ভূমিকম্প। দক্ষিণ কলকাতায় বেশি করে অনুভূত হল এই ভূমিকম্প। (বিস্তারিত খবর একটু পরে)

নিম্নচাপের জেরে আজও রাজ্যে দিনভর বৃষ্টি

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধবার  সকাল থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ে হাওয়া। বৃহস্পতিবার রাত ভর বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের অভিমুখ রাজ্যের উপকূল এবং বাংলাদেশের দিকে। এর জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া  দফতর।

শহরে জোড়া রহস্যজনক খুন

শহরে দুটো আলাদা জায়গায় দুটো রহস্যজনক খুনের ঘটনা। একট তিলজলায়, অন্যটি বেলেঘাটায়। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তিলজলা থানা এলাকায়। আজ সকালে ওই এলাকার একটি খালে মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তিলজলা থানার পুলিস। এরপরই মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

বৃষ্টিতে নাকাল শহর, রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত। মঙ্গলবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। সকাল থেকে বৃষ্টির জোর বাড়ে। কলকাতার বিভিন্ন অংশে সামান্য জল জমে থাকার ছবিও ধার পড়ে।