না থেকেও বইমেলা সুনীলময়

তিনমাস আগে অক্টোবরের ভোরে সকলকে বিদায় জানিয়ে দিক শূন্যপুরে চলে গেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তবু তাঁর উপস্থিতি পাঠকের হৃদয়ে। কলকাতা বইমেলাকেও সুনীল-শূন্য হতে দিল না তাঁর বিপুল সৃষ্টি।

শুরু হয়ে গেল কলকাতার বই উৎসব

শুরু হয়ে গেল ৩৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মিলনমেলা প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানিয়ে দিলেন আগামী বছর বই মেলার থিম দেশ পেরু।

রাত পোহালেই শুরু বইমেলা

রাত পোহালেই শুরু হতে চলেছে ৩৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ছাব্বিশ জানুয়ারি মিলনমেলা প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবাড়েড় কলকাতা বইমেলার ফোকাল থিম বাংলাদেশ। সাধারণের জন্য মেলা খুলে দেওয়া হবে ২৭ তারিখ থেকে।

সাঁইত্রিশতম কলকাতা বইমেলা শুরু প্রজাতন্ত্র দিবসে

সাঁইত্রিশতম কলকাতা বইমেলার উদ্বোধন ২৬ জানুয়ারি। এবার বইমেলার থিম বাংলাদেশ। উদ্বোধন করবেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামান। উদ্বোধনে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। থাকবেন দুই বাংলার বিশিষ্টজনেরা।

বিতর্কে বইমেলা

এবারও বিতর্ক পিছু ছাড়ল না কলকাতা বইমেলার। মিলন মেলা প্রাঙ্গনে বইয়ের স্টলের সংখ্যা কমে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পুস্তক বিক্রেতা, প্রকাশকরা। অভিযোগ, বইয়ের স্টলের জায়গা কমিয়ে এবারের মেলার মূল প্রাঙ্গণে জায়গা দেওয়া হয়েছে একাধিক বেসরকারি ব্যবসায়িক সংস্থাকে। অভিযোগ স্বীকার করে নিয়েই বইমেলা কর্তৃপক্ষের দাবি, বাড়তি লাভের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শুরু হয়ে গেল ৩৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মঙ্গলবার দুপুর তিনটেয় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম ইতালি। বিশেষ অতিথি ইতালির সাহিত্যিক বেপ্পে সেভেরনিনি। বইমেলার ইতিহাসে এবছরই প্রথম উদ্বোধন অনুষ্ঠানে ছিল পাশ্চাত্যের ভিভাল্ডির মিউজিক। বইমেলা চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত।