চিটফান্ড কেলেঙ্কারি: আজ হাইকোর্টে হলফনামা রাজ্যের

চিটফান্ড কেলেঙ্কারি মামলায় আজ হাইকোর্টে হলফনামা দেবে রাজ্য সরকার। হলফনামার বয়ান স্থির করতে গতকাল জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিসের ডিজি।ভিও- চিটফান্ড কেলেঙ্কারি রুখতে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।  দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই সরকারের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছে।  

পার্ক স্ট্রিট কাণ্ডে রাজ্য সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের

ফের রাজ্য সরকারের তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের জামিন প্রসঙ্গে রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত জামিনের আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট তাদের আবেদন নাকচ করে দেয়। এর পর সুপ্রিম কোর্টে আবেদন করে অভিযুক্তরা। সেই মামলার শুনানিতে গতবছরের নভেম্বর মাসে হাইকোর্টের থেকে রিপোর্ট চায় সর্বোচ্চ আদালত।

আবার আদালতে ধাক্কা খেল রাজ্য

হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি আজ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। দৃষ্টিহীনদের জন্য সংক্ষণের  উল্লেখ না থাকায় ওই বিজ্ঞপ্তিকে বেআইনি এবং অসাংবিধানিক বলেছে আদালত।

প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত হলফনামা রাজ্যের

হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ প্রসঙ্গে হলফনামা দিতে চলেছে রাজ্য। হলফনামায় রাজ্য সরকারের তরফে জানানো হবে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। 

২১ জুলাই তদন্ত কমিশনে হাজিরা তৎকালীন পুলিস কমিশনারের

পুলিস কমিশিনারে২১ জুলাই গুলি চালনার ঘটনায় গঠিত তদন্ত কমিশন ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কমিশন অসাংবিধানিক ও অবৈধ বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই পর্যায়ে কমিশনে সাক্ষ্য দিতে আসা কাউকে জেরা করা যাবে না। প্রত্যেকেই নিজেদের আইনজীবী সঙ্গে আনতে পারবেন।

সরকারি গড়িমসিতে অবাধে চলছে লালবাতি ব্যবহার

লালবাতির যথেচ্ছ ব্যবহার বন্ধে আগেও রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল কারা লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন তা জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু, পুজোর পর মাসখানেক কেটে গেলেও, রাজ্য সরকারের তরফে এখনও জারি হল না বিজ্ঞপ্তি।

ভারতের প্রধান বিচারপতি হতে চলেছেন আলতামাস কবীর

ভারতের ৩৯তম প্রধান বিচারপতি হচ্ছেন আলতামাস কবীর। আগামী ২৯ সেপ্টেম্বর নতুন পদে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। বর্তমান প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার স্থলাভিষিক্ত হবেন আলতামাস কবীর।

২১ জুলাইয়ের প্রথম নথি জমা পড়ল কমিশনে

অবশেষে ২১ জুলাই কমিশনের কাছে প্রথম কোনও নথি পৌঁছল ওই ঘটনার। বুধবার হেয়ার স্ট্রিট থানার তরফে ওই নথি কমিশনে জমা পড়ে। হেয়ার স্ট্রিট থানার বর্তমান ওসি প্রদীপ দাম কমিশনে উপস্থিত হয়েছিলেন।

একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে

আগামিকাল একুশে জুলাইয়ের সমাবেশকে ঘিরে তৃণমূল শিবিরে ব্যস্ততা তুঙ্গে। সমাবেশে যোগ দিতে দলের কর্মী-সমর্থকরা কলকাতায় এসে গেছেন ইতিমধ্যেই। দূরদূরান্ত থেকে যাঁরা আসছেন, তাঁদের সুবিধার জন্য দলের পক্ষ থেকে হাওড়া ও শিয়ালদায় দুটি বিশেষ শিবির গড়ে তোলা হয়েছে।