লাভপুরে তৃণমূল বনাম তৃণমূল লড়াইয়ে খুন

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। অভিযোগ, গতকাল রাতে স্থানীয় বিধায়ক মণিরুল ইসলামের অনুগামীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধী গোষ্ঠীর ওপর হামলা চালায়। প্রতিবাদে পথ অবরোধ করেন বিরোধী গোষ্ঠীর লোকজন। অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিসকে। ভাঙচুর হয় পুলিসের গাড়ি।

ঝাড়গ্রামে ধৃত দুই মাও নেতা

বাংলা-ওড়িশা সীমানায় দু`জন মাওবাদী নেতা-সহ বেশ কয়েকজন সন্দেহভাজন সিপিআই(মাওবাদী) সদস্যকে গ্রেফতার করল পুলিস। পুলিস সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছে নয়াগ্রামে মাওবাদীদের এরিয়া কমান্ডার রঞ্জন মুন্ডা এবং মাওবাদী নেতা জয়ন্ত।

মাও-যৌথবাহিনী সংঘর্ষ

মাওবাদী-যৌথবাহিনী গুলির লড়াইয়ে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর এলাকা। তিনটি থ্রি-নট-থ্রি রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ৯টি ব্যাগ ও বেশ কয়েকটি সিডি উদ্ধার করেছে যৌথবাহিনী।