বিদ্রোহের ঝড় কাটিয়ে জয়ের বাতাস ভারতীয় টেনিসে

টেনিস বিশ্বে লাজ বাঁচাল ভারত। ইন্দোনেশিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড-গ্রুপ প্লে অফে ফিরে এলেন লিয়েন্ডার পেজরা। শনিবার ডাবলসে লিয়েন্ডার পেজ-সনম সিংদের জয় টাইকে ভারতকে ৩-০ তে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করল। রবিবার টাইয়ের বাকি দুটি ম্যাচ শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। শনিবার লিয়েন্ডাররা স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ইন্দোনেশিয়ান জুটি এলবার্ট সি এবং ডেভিড সুশান্তোকে৷ লিয়েন্ডাররা জিতলেন ৬-২, ৬-১, ৬-৪।

সাত বছর পর ডেভিস কাপে ঘরের মাঠে হারল ভারত

লিয়েন্ডার পেজ আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু বিদ্রোহের কোপে পড়া ভারতীয় টেনিস বাঁচতে পারল না। ডেভিস কাপ টাইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। প্রথম দুই সিঙ্গলসে হারের পর ডাবলসে জেতে ভারত।

ভারতের আশা বাঁচিয়ে লিয়েন্ডারের দারুণ জয়

দেশকে আবার একটা দারুণ জয় উপহার দিলেন লিয়েন্ডার পেজ। পূরব রাজাকে সঙ্গী করে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ডাবলস জিতলেন লিয়েন্ডার। পূরব হলেন লি`র কেরিয়ারে ৯৭ তম ডাবলস পার্টনার। লি-পূরব জুটি শনিবার দুপুরে ইয়ং কিয়ু লিম ও জি সুং নাম জুটিকে ৬-৪, ৭-৫, ৬-২ হারান। লি-পূরব জুটি জিততে এদিন সময় নেন প্রায় আড়াই ঘন্টা। এই জয়ের ফলে টাইয়ে ভারতের আশা জিইয়ে থাকল। তবে আগামীকাল, রবিবার দুটো সিঙ্গলসেই জিততে হবে দুই ভারতীয়কে। তবেই দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ভারত যাবে এশিয়া ওশেনিয়া গ্রুপের পরবর্তী রাউন্ডে। শুক্রবার বিজয়ন্ত মালিক-ভিএম রঞ্জিতদের খেলা দেখার পর যেটাকে এক প্রকার অসম্ভব মনে হচ্ছে।

হার দিয়েই শুরু ভারতের ডেভিস কাপ যাত্রা

হার দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। ডেভিস কাপে এশিয়া-ওশিনিয়া গ্রুপের প্রথম দুটি সিঙ্গলসেই দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। বিনা লড়াইয়ে নতি স্বীকার করেন ভি এম রঞ্জিত। চোট পেয়ে ম্যাচ ছাড়তে হয় বিজয়ন্ত মালিককে।

গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডারদের বিদায় শুরুতেই

অস্ট্রেলিয়ান ওপেনে গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি শুরুতেই বিদায় নিলেন। এবারের অসি ওপেনে হট ফেভারিট লিয়েন্ডার-স্টেপানেক জুটি অপ্রত্যাশিতভাবে প্রথম রাউন্ডেই হেরে গেলেন। লিয়েন্ডাররা ৩-৬,৫-৭ গেমে হারলেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন-ইজরায়েলের জোনাথন এরলিচের বিরুদ্ধে।

বছরের প্রথম গ্র্যান্ডস্লাম ঘিরে মাতোয়ারা মেলবোর্ন পার্ক

ক্যাঙারুর দেশে র‌্যাকেটের লড়াই শুরুর সঙ্গে সঙ্গেই সরগরম। আজ শুরু হয়ে গেল বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নের হাঁসফাস গরম, দর্শকদের আবেগ, আর রড লেভার এরিনাকে ঘিরে মিডিয়ার উত্‍সাহ এখন তুঙ্গে।

সোমদেবের বোমা, "এআইটিএ অপেশদার-অনৈতিক"

ভারতীয় টেনিসে যুদ্ধের মাঝখানে `বোমা` ছুঁড়লেন সোমদেব দেববর্মন। ভারতীয় টেনিস সিঙ্গলসে এক নম্বর তারকা সোমদেব ভারতীয় টেনিস সংস্থাকে একহাত নিলেন। এআইটিএ কর্তাদের অপেশাদার আর অনৈতিক বলে অ্যাখা দিলেন সোমদেব।

কোর্টের নায়ক লিয়েন্ডার পর্দায় ভিলেন

ফিল্মে অভিনয় করছেন এই খবরটা অনেকদিন ধরেই ছিল।ফিল্মের নাম রাজধানী এক্সপ্রেস। শুটিং শেষ। এখন চলছে পোস্ট প্রোডাকশন। বলিউডে প্রথমবার পা রাখা লিয়েন্ডার ঠিক কেমন অভিনয় করলেন? আগ্রহ ছিল ক্রীড়াপ্রেমীদের। বাজারে এল রাজধানী এক্সপ্রেসের ট্রেলার।লিয়েন্ডার কেমন অভিনয় করলেন খলনায়কের ভূমিকায়? টেনিস কোর্টের দাপট সেলুলয়েড জগতেও দেখাতে মরিয়া লি।

'বিশ্বকাপে'মহেশদের প্রত্যাবর্তন, লিয়েন্ডারদের জয়

পেশাদারি টেনিসের বিশ্বকাপ হিসাবে যাকে দেখা হয় সেই এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে দারুণভাবে ফিরে এলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না। প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টে কামব্যাক করে খাঁটি ভারতীয় এই জুটি। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারতের মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি।