লোকপালের আওতায় প্রধানমন্ত্রী, সিবিআই: সিলেক্ট কমিটি রিপোর্ট
এফডিআই ইস্যুতে হই হট্টগোলের মধ্যেই রাজ্যসভায় আজ পেশ হল লোকপাল বিল নিয়ে সিলেক্ট কমিটির রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে পারবে লোকপাল। তবে কোনও অভিযোগ ভুল প্রমাণিত হলে বা লোকপাল তা ভুল মনে করলে, তা প্রকাশ করা যাবে না। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক, দেশের নিরাপত্তা, পারমানবিক শক্তি এবং মহাকাশ সংক্রান্ত কোনও বিষয় লোকপালের আওতার বাইরে রাখা হয়েছে। সিবিআইকে লোকপালের আওতায় রেখেছে সিলেক্ট কমিটি।