নাদাল আর জকোভিককে পিছনে ফেলে লক্ষ্মীপ্রিয় ধোনি

যতই এবারের আইপিএল ট্রফিটা তাঁর হাতছাড়া হোক, যতই রীতির অংশীদারিত্ব তাঁকে বিতর্কের মুখে ফেলে দিক না কেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের লক্ষ্মী কিন্তু এখন তুঙ্গে। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর ১৬তম ধনী ক্রীড়াবিদ। এই তালিকায় শীর্ষে রয়েছেন গলফার টাইগার উডস।

ফিক্সিং কাণ্ড নিয়ে মুখে কুলুপ আঁটলেন ধোনি

স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে মুখে কুলুপ আঁটলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকদের স্পট ফিক্সিং সংক্রান্ত প্রশ্নের উত্তরে শুধুমাত্র নৈশব্দ উপহার দিলেন ক্যাপ্টেন কুল।

গায়ক ধোনিই ব্যাটসম্যান ধোনি ধামাকার `সিক্রেট`

ক্যাপ্টেন কুলের ব্যাটিংয়ের সময় সুপারকুল থাকার রহস্য অবশেষে ফাঁস হল। বোলার যখন দৌড় শুরু করেন ধোনিও নাকি তখন গুনগুন করে গান গাইতে শুরু করেন। আর বোলার বল ছাড়ার ঠিক আগের মুহূর্তে তাঁর যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত হয় বলের উপর। 

আজ দ্বিমুখী বদলার ম্যাচে কলকাতার সামনে চেন্নাই

ঘরের মাঠে ধোনি ধামালের কাছে নাস্তানাবুদ হয়েছিল নাইট বাহিনী। আজ ফিরতি খেলায় সিংহের গুহায় ঢুকে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার কঠিন চ্যালেঞ্জ গম্ভীরদের সামনে। পরপর তিন ম্যাচ হারের পর আগের ম্যাচে কিংস XI ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে কিছুটা চনমনে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই চনমনে ভাব বিধ্বংসী চেন্নাইয়ের উড়ান থামাতে কতখানি সক্ষম হবে সেই নিয়ে নাইটদের অন্দরমহলেই সন্দেহ প্রবল। খাতায় কলমে আজকের লড়াইটা লিগ টেবিলে দু`নম্বরে থাকা চেন্নাই কিংসের সঙ্গে সাত নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএলের নিরিখে এটা কিং খানের দলের বদলার ম্যাচও বটে। কিন্তু এর আড়ালে আর একটি অমোঘ সত্যিও যে লুকিয়ে আছে। এই মাঠেই আইপিএল-৫-এর ফাইনালে ধোনির চেন্নাইকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফিটা দখল করেছিল গম্ভীরের কলকাতা। সেই ইতিহাস মনে হয় না চেন্নাই দলের স্মৃতি থেকে মুছে গেছে। তাই এবারের হিসাবনিকাশের অলক্ষ্যেই আর একটা বদলার কাউন্টডাউনও কিন্তু শুরু হয়ে গেছে। আর ২২ গজে প্রতিশোধের মামলায় মহেন্দ্র সিং ধোনি নামক ব্যক্তিটি যে কতখানি নির্মম সে বিষয়ে সম্যক জ্ঞান আছে নাইট দলের সবারই। তাই আশা করা যায় আজ আরও অনেক ক্রিকেটিয় অঙ্কের সঙ্গে এই ফ্যাক্টরটিও মাথায় নিয়ে খেলতে নামবেন কলকাতার সৈন্যরা।

এগিয়ে থেকেও কোটলার পিচ চিন্তায় রাখছে ভারতকে

সিরিজের সেরা বলে নাথান লিয়ন যখন সচিন তেন্ডুলকরকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দিলেন ভারতের স্কোরবোর্ড রানসংখ্যা ১৮৪। হাতে মাত্র পাঁচটি উইকেট। তিনি দিনেই খেলা শেষ হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী কেমন যেন দিশা হারিয়ে ফেলল ফিরোজ শাহ কোটলার ২২গজে। হোয়াইট ওয়াশ, ব্রাউন ওয়াশের পাপড়ি বিছানো নরম পথে হঠাৎ কাঁটা ছড়িয়ে দিয়ে গেল নিয়নের স্বপ্নের স্পেল। যে স্পেলের কাছে হার মানলেন পাঁচ ভারতীয় ব্যাটসম্যান।

ধোনি দিবসের এদিক ওদিক

২০৬ রানের এরকম একটা অবিশ্বাস্য অপরাজিত ইনিংস খেলে তিনি তখন ড্রেসিংরুমে ফিরছেন, গোটা মাঠ দাঁড়িয়ে তাঁকে সেলাম ঠুকছে। নতুন বিশ্বরেকর্ড কায়েম করার দিনে মানুষটা দেখে কিন্তু মোটেও ক্লান্ত মনে হচ্ছিল না। সঙ্গী শুধু ঠোঁটের গোড়ায় পরিতৃপ্তির মুচকি হাসি। সেই হাসির খোঁজ করতে আর আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির প্রথম দ্বিশতরানের ইনিংসটা একটু অন্য চোখে দেখতে এই প্রতিবেদন--

ঝুঁকিহীন নির্বাচনে চমক বাংলার সামি আমেদ

ব্যর্থতার তালিকাটা দীর্ঘ হতে থাকলেও ভারতীয় ক্রিকেট বদল এলো না। নতুন নির্বাচক কমিটি সন্দীপ পাতিল অ্যান্ড কোং ঝুঁকির রাস্তায় না হেঁটে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে ঝুঁকিহীন নির্বাচনের রাস্তায় হাঁটল। তবে ঝুঁকিহীন নির্বাচনে চমক হিসাবে থাকল বাংলার পেসার সামি আমেদের নাম। একদিনের দলে সুযোগ পেলেন ২২ বছরের সামি। ঘরোয়া ক্রিকেট দারুণ ফর্মে থাকা সামির পাশাপাশি দলে থাকলেন অশোক দিন্দাও। শেষ কবে এক সঙ্গে বাংলার দুজন পেসার ভারতীয় দলে থেকেছেন তার জবাব পাওয়া যাচ্ছে না।

ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব: রাহুল দ্রাবিড়

পরপর দু`টি টেস্টে শোচনীয় পরাজয়ের পর থেকেই বহু সমালোচনায় বিদ্ধ হচ্ছে ধোনি বাহিনী। ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম, নিষ্ঠা, খেলোয়াড়ি মানসিকতা নিয়ে তীব্র কাটাছেঁড়া চলছে সব মহলেই। এর মধ্যেই ভারতীয় ক্রিকেটারদের প্রতিভা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়।

অধিনায়কত্ব ছাড়তে নারাজ মাহি

দেশের মাটিতে পরপর দুই টেস্টে হার। চাপ ক্রমশ বাড়ছে ক্যাপ্টেন কুলের উপর। তবে দলের খারাপ সময়ে অধিনায়কত্বের দায়িত্ব ছাড়তে নারাজ মহেন্দ্র সিং ধোনি। সিরিজ হারের মুখে ভারত। দলের খারাপ সময়ে অধিনায়কত্বের দায়িত্ব থেকে মোটেও সরে দাঁড়াতে রাজি নন মাহি। ইডেনে হারের পর তিনি জানিয়েছেন কঠিন সময়ে অধিনায়কত্ব করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর কাছে।