বড়ন্তি

সদ্যপ্রেম। ভরপুর আবেগ। খুচরো ঝগড়া নিয়ে দিব্যি চলছে প্রেম-পিরিতি। কিন্তু কলকাতায় একান্ত সময় কাটানোর জায়গার বড়ই অভাব। তাই ভ্যালেন্টাইনস ডে-কে ভরসা করে বেরিয়ে পড়ুন বড়ন্তির উদ্দেশ্যে। নিজেদেরকে চিনে নিতে আর প্রেমের পালে হাওয়া লাগাতে বড়ন্তির নির্জনতা সাহায্য করবেই।

সুন্দরবন

প্রেমটা যদিও একেবারে নতুন নয়, তবুও দু`জনের চরম ব্যস্ততা জীবন থেকে ভালবাসার সময়টুকু নির্মম ভাবে কেড়ে নিয়েছে। হাতের কাছে যখন হঠাৎ পাওয়া ছুটিটাকে এবার আর বৃথা যেতে দেবেন না। সময়ের প্রতিটা মুহূর্তকে আরও গভীর করে তোলার জন্য সুন্দরবন হতেই পারে পারফেক্ট ডেসটিনেশন।

শঙ্করপুর

সামনেই হাতছানি দিচ্ছে প্রেম দিবস। অন্য দিকে শীত শেষে বসন্তও জাগ্রত দ্বারে। এবারের ১৪-এর ভ্যালেন্টাইনস এর পরের দিনেই রসেবসে অপেক্ষা করে আছে বাঙালির চিরপুরাতন ভালবাসার দিন সরস্বতী পুজো। সেদিনটা আবার শুক্রবার। অর্থাৎ তার পরের দুদিন সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১৪ তারিখের ছুটিটা যদি একটু ম্যানেজ করে নেওয়া যায় তাহলেই সামনে চারটে গোটা দিনের পুঁচকি ছুটি। ছোট্ট ছুটির কটাদিন বাহ্যিক ঘুণ ধরে যাওয়া প্রেমের পালে না হয় একটু হাওয়া লাগিয়েই এলেন। পুরনো প্রেমকে নতুন করে আবিষ্কার করতে অতল সমুদ্রের জুড়ি মেলা ভার।

মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে মৃত্যু পর্যটকের

মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল তিন মহিলার।