মনীষার অস্ত্রপচার সফল

সফলভাবে অস্ত্রপচার হয়ে গেল মনীষা কৈরালা। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত মনীষার নিউ ইয়র্কের এক হাসপাতালে অস্ত্রপচার হওয়ার কথা ছিল গত সোমাবার। অস্ত্রপচারের পর মনীষার ম্যানজার সুব্রত ঘোষ সাংবাদিকদের জানান, "নির্ধারিত সময় মেনেই সোমবার সকাল ৯টায় অস্ত্রপচার হয়েছে মনীষার।

খুব তাড়াতাড়ি সেরে উঠব আমি: মনীষা

পড়ন্ত কেরিয়ার, বিবাহ বিচ্ছেদ কোনও কিছুই কোনওদিন দমিয়ে রাখতে পারেনি তাঁকে। ক্যান্সার তো কোন ছাড়। বলিউডের সদা হাস্যময়ী অভিনেত্রী মনীষা কৈরালা এবার সুস্থ হয়ে ওঠার আশ্বাস দিলেন ভক্তদের।

চিকিৎসার জন্য আমেরিকায় মনীষা কৈরালা

চিকিৎসার জন্য আমেরিকায় উড়ে গেলেন অসুস্থ মনীষা কৈরালা। এই বলিউড সুন্দরী নভেম্বরের গত ২৮ তারিখ হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাঁকে মুম্বইয়ের যশলোক হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন সেখানে থাকার পর গতকালই ছাড়া পান তিনি। এরপরেই আজ পরিবারের সঙ্গে পরবর্তী চিকিৎসা এবং পরীক্ষানিরীক্ষার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।