ফেসবুকে হ্যাকার হানা

হ্যাকারদের নিশানায় স্যোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। তবে এখনও কোনও তথ্য চুরি যায়নি বলেই জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে সম্প্রতি এক অত্যাধুনিক হ্যাকিং এর চেষ্টা ধরা পড়েছে ফেসবুকের সিকিউরিটি সিসটেমে। সংস্থার কয়েকজন কর্মচারী একটি মোবাইল নির্মাণকারী সংস্থার সাইটে যাওয়ার সময়েই ফেসবুক হ্যাকারদের খপ্পরে পড়ে।

৯ বছরে ফেসবুক

নয় নয় করে ৯-র পা দিল ফেসবুক। আর ৯ বছরেই সদস্য সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী। ২০০৪-এর ৪ ফেব্রুয়ারি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাড ছাত্র মার্ক জ্যুকরবার্গ আর তাঁর রুমমেট ক`জন মিলে খেলার ছলে সোশ্যাল মিডিয়াটির জন্ম দেন। প্রথমে কলেজ নেটওয়ার্কে সোমাবদ্ধ থাকলেও ক্রমেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে।