লাদাখ থেকে সেনা প্রত্যাহার চিনের

অবশেষে লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করল চিন। রবিবার দুপুরে দৌলত বেগ ওল্ডি সেক্টরে দু-দেশের সেনাবাহিনীর মধ্যে আরও একদফা ফ্ল্যাগ মিটিং হয়। তারপরই লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা ফিরিয়ে নিতে রাজি হয় বেজিং।

আর্থিক বৃদ্ধির হার হতাশাব্যাঞ্জক, মন্তব্য প্রধানমন্ত্রীর

দেশের আর্থিক বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সিআইআই-এর দু`দিনের সাধারণ সভার সূচনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে রয়েছে গোটা শিল্প তালুক।

বাধা কাটিয়ে কালই সংসদে পেশ হতে পারে ধর্ষণ বিরোধী বিল

নারী নির্যাতন প্রতিরোধ বিলে সহমতের ভিত্তিতে সহবাসের বয়সসীমা ১৮ বছর বয়সেই রেখে দিতে সম্মত হল কেন্দ্রীয় সরকার। আগামিকালই সংসদে পেশ হতে পারে বিলটি।

জাতীয় প্যারাঅ্যাথলিট মিটে বাংলার জয়জয়কার

জাতীয় প্যারা জাতীয় প্যারা অ্যাথলিট মিটে বাংলার জয়জয়কার। ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়ামে গত ১২ থেকে ১৪ মার্চ অবধি চলা এই মিটে বাংলা থেকে মোট ১৩ জন অংশগ্রহণ করেছিলেন। এই ১৩জন চ্যাম্পিয়ন অ্যাথলিটের মধ্যে সাতজন দখল করেছেন মোট ১৩টি পদক। তাঁদের সংগ্রহ নটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পদক।

বাজেটের আগে আজ মন্ত্রিসভার বৈঠক

বাজেট অধিবেশনের আগে আজই বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এবারের অধিবেশনের বিশেষ গুরুত্ব রয়েছে কেন্দ্রের কাছে। জমি অধিগ্রহণ সংশোধন বিল, খাদ্য নিরাপত্তা বিল, ধর্ষণ বিরোধী আইন কঠোর করা সহ আরও কয়েকটি বিল পেশ করতে চায় কেন্দ্র। সেই বিল পেশ এবং পাশ করানো সরকারের কাছে বেশ জরুরি।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বাড়বে হিংসা, আশঙ্কা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির

আজ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিন। মূলত, ত্রিপুরায় আসন্ন নির্বাচন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যজুড়ে বেড়ে চলা রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে রাজনৈতিক হিংসার ঘটনা আরও বড়বে বলেই মত বামেদের। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সংগঠনকে মজবুত করতে কী রণকৌশল নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়াও দেশজুড়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বামেরা কী কী বিষয়ে প্রচার করবেন আলোচনা হয়েছে তানিয়েও।

নিজের নিষেধাজ্ঞা নিজেই ভেঙে ধর্মতলায় সভা

সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে ধর্মতলায় সভা করা যাবেনা। সরকারে এসে এমনই নীতিগত অবস্থান গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থানকে কার্যত নস্যাৎ করে শনিবার ধর্মতলার বুকে সভা করল তাঁর দল তৃণমূল কংগ্রেস। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু আজ

আজ থেকে আলিমুদ্দিন স্ট্রিটের দফতরে শুরু হচ্ছে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। তিনদিনের বৈঠকে আলোচনা হবে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ও এই রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে। এর পাশাপাশি, বেশ কয়েকটি ইস্যুতে দেশব্যাপী কর্মসূচি নিয়েছে বামেরা। যার মধ্যে অন্যতম সকলের জন্য দু`টাকা কেজি চালগমের দাবিতে সই সংগ্রহ অভিযান। সেই কাজ কেমন এগোচ্ছে, কেন্দ্রীয় কমিটির বৈঠকে তা নিয়েও কথা হবে।

ফ্ল্যাগ মিটেও সুর চড়াল ভারত

ভারত-পাক সীমান্তে দুই ভারতীয় জওয়ানের নৃশংস হত্যার ঘটনায় বেজায় ক্ষুব্ধ গোটা দেশ। আজ পুঞ্জের চাকন্দা বাগে দু`দেশের `ফ্ল্যাগ মিটেও` ভারতের তরফে কড়া প্রতিবাদ জাহির করা হয়েছে। এক ঘণ্টা চলা সীমান্ত বৈঠকে ৮ জানুয়ারির ঘটনার ক্ষোভের কথা পাকিস্তান প্রতিনিধিদের সামনেও প্রকাশ করেছে ভারত। বৈঠকের আগে সেনাপ্রধান বিক্রম সিং পাক প্রশাসনের দিকে সরাসরি হুঁশিয়ারি ছুঁড়ে দেন। "বর্বরোচিত ভাবে ওই সৈনিকের অঙ্গহানি করা হয়েছে", এই ধরণের `অমার্জনীয়` ঘটনা কখনও মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেন সেনা প্রধান।