মাওবাদী ইস্যু নিয়ে আজ সর্বদলীয় বৈঠকে মনমোহন সিং

মাওবাদী ইস্যু নিয়ে আজ একটি সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মে মাসে ছত্তিসগড়ে কংগ্রেস কনভয়ের উপর মাওবাদী হামলার প্রেক্ষিতেই এই বৈঠক হতে চলেছে।

সরলেন শ্রীনি, বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন ডালমিয়া

অগ্নিপরীক্ষার বৈঠকের শুরুতেই হোঁচট খেলেন শ্রীনিবাসন। বোর্ডের সভাপতিকে চমকে দিয়ে বিরোধী গোষ্ঠী দাবি তুলল এই সভায় শ্রীনিকে সভাপতিত্ব করতে পারবেন না।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বাড়বে হিংসা, আশঙ্কা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির

আজ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিন। মূলত, ত্রিপুরায় আসন্ন নির্বাচন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যজুড়ে বেড়ে চলা রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে রাজনৈতিক হিংসার ঘটনা আরও বড়বে বলেই মত বামেদের। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সংগঠনকে মজবুত করতে কী রণকৌশল নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়াও দেশজুড়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বামেরা কী কী বিষয়ে প্রচার করবেন আলোচনা হয়েছে তানিয়েও।

নিজের নিষেধাজ্ঞা নিজেই ভেঙে ধর্মতলায় সভা

সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে ধর্মতলায় সভা করা যাবেনা। সরকারে এসে এমনই নীতিগত অবস্থান গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থানকে কার্যত নস্যাৎ করে শনিবার ধর্মতলার বুকে সভা করল তাঁর দল তৃণমূল কংগ্রেস। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু আজ

আজ থেকে আলিমুদ্দিন স্ট্রিটের দফতরে শুরু হচ্ছে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। তিনদিনের বৈঠকে আলোচনা হবে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ও এই রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে। এর পাশাপাশি, বেশ কয়েকটি ইস্যুতে দেশব্যাপী কর্মসূচি নিয়েছে বামেরা। যার মধ্যে অন্যতম সকলের জন্য দু`টাকা কেজি চালগমের দাবিতে সই সংগ্রহ অভিযান। সেই কাজ কেমন এগোচ্ছে, কেন্দ্রীয় কমিটির বৈঠকে তা নিয়েও কথা হবে।

ফ্ল্যাগ মিটেও সুর চড়াল ভারত

ভারত-পাক সীমান্তে দুই ভারতীয় জওয়ানের নৃশংস হত্যার ঘটনায় বেজায় ক্ষুব্ধ গোটা দেশ। আজ পুঞ্জের চাকন্দা বাগে দু`দেশের `ফ্ল্যাগ মিটেও` ভারতের তরফে কড়া প্রতিবাদ জাহির করা হয়েছে। এক ঘণ্টা চলা সীমান্ত বৈঠকে ৮ জানুয়ারির ঘটনার ক্ষোভের কথা পাকিস্তান প্রতিনিধিদের সামনেও প্রকাশ করেছে ভারত। বৈঠকের আগে সেনাপ্রধান বিক্রম সিং পাক প্রশাসনের দিকে সরাসরি হুঁশিয়ারি ছুঁড়ে দেন। "বর্বরোচিত ভাবে ওই সৈনিকের অঙ্গহানি করা হয়েছে", এই ধরণের `অমার্জনীয়` ঘটনা কখনও মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেন সেনা প্রধান।

জমি নীতি থেকে মন্ত্রীর হুমকি, সরকারের সমালোচনায় সূর্যকান্ত

চৌত্রিশ বছরে মানুষ যা তিল তিল করে গড়েছে তা সবই ভাঙছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার পানাগড়ে সারা ভারত কৃষকসভার ৩৮ তম সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য সম্মেলনে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সম্প্রতি, রাজ্যের এক মন্ত্রী ফোনে অশ্লীলভাষায় এক ঠিকাদার সংস্থার ম্যানেজারকে খুনের হুমকি দেওয়ার ঘটনারও কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা।

কলকাতা থেকে সরল বণিকসভার শীর্ষ সম্মেলন

রাজ্যে বিনিয়োগে ফের ধাক্কা। কলকাতা থেকে বণিকসভার শীর্ষ সম্মেলন সরিয়ে নেওয়া হল আগ্রায়। ২০১৩ সালে কলকাতায় বণিক সভার শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। কলকাতা থেকে শীর্ষ সম্মেলন সরানোর উদ্যোগ নিয়েছেন খোদ কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা।

মঙ্গলবার টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতা ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। তবে সেই বৈঠকে হাজির নেই পূর্বাঞ্চলের কোনও অকংগ্রেসি রাজ্যের মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতা ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। তবে সেই বৈঠকে হাজির নেই পূর্বাঞ্চলের কোনও অকংগ্রেসি রাজ্যের মুখ্যমন্ত্রী। দ্বিতীয় ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ দুর্নীতি ইস্যুতে গতকাল ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ার।