চোট সারতেই মেসি ফের `গোলপুরে`, বার্সা `জয়-পুরে`

লা লিগা খেতাবের আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। দুবার পিছিয়ে পড়েও রিয়াল বেটিসের বিরুদ্ধে ৪-২ গোলে রুদ্ধশ্বাস জয় পেল টিটো ভিলানোভার দল। পরিবর্ত হিসাবে মাঠে নেমে জোড়া গোল করেন লিওনেল মেসি। রবিবার রাতে ম্যাচের শুরুটা অবশ্য ভাল হয়নি বার্সেলোনার। ডোরলান প্যাবনের গোলে এগিয়ে যায় বেটিস। কিছুক্ষণের মধ্যেই অবশ্য অ্যালেক্সিস স্যাঞ্চেসের গোলে সমতা ফেরায় স্প্যানিশ জায়েন্টরা।

খেতাবের অপেক্ষায় থাকা মেসিদের অপেক্ষায় রাখলেন রোনাল্ডো

লা লিগায় রুদ্ধশ্বাস জয় পেল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোদের জয়ের ফলে লা লিগা খেতাব জয়ের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বার্সেলোনাকে।শনিবার রাতে বার্নাবিউতে রিয়াল ভ্যালাডোলিডকে ৪-৩ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। গত দশ বছরে বার্নাবিউতে একবারও রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি ভ্যালাডোলিড। তবে শনিবার রাতে সবাইকে চমকে দিয়ে খেলার শুরুতেই লিড নিয়ে নেয় তারা।

মেসি নামলেন, শেষ চারে তুললেন আর বেকহ্যামকে কাঁদালেন

স্টেডিয়ামটা কিছুক্ষণের জন্য চুপ করে গেল। ঘড়িটাও থেমে গেল কি? বার্সা সমর্থকদের হাতটা কপাল থেকে গালে নামল। পিএসজি`র জাভিয়ের পাস্তোরের ৫০ মিনিটের গোলে বিদায় ঘণ্টাটা তখন বাজছে ন্যু ক্যাম্পে। তখনই তিনি নামলেন। না না বলা ভাল তাঁর আর্বিভাব হল। ম্যাচের ৬১ মিনিটে সেস ফাব্রেগাসের পরিবর্তে নামলেন মেসি। ব্যস! বাকিটা নিয়ে এখন মেতে ফুটবল বিশ্ব। মাঠে নামার নয় মিনিটের মাথায় পেদ্রোকে দারুণ একটি গোল বানিয়ে দিলেন চার বারের ব্যালন ডি’ওরজয়ী তারকা।

বিশ্বকাপ থেকে বিদায়ের দিন সারারাত কেঁদেছিলেন মেসি

জগত্‍ জোড়া নামের মাঝে মেসিকে নিয়ে একটাই বদনাম। তিনি নাকি ক্লাবকে যতটা ঢেলে দেন ততটা উজাড় করেন না তাঁর দেশ আর্জেন্টিনার হয়ে খেলার সময়। মেসি এই বিষয়টা আগেই উড়িয়ে দিয়েছিলেন। সোমবার মেসি তাঁর দেশপ্রেমের এক অবাক করা কাহিনি শোনালেন। ফুটবলের নয়া রাজপুত্র বললেন, তিনি দেশের হয়ে খারাপ খেললে কাঁদেন।

মেসিদের স্বপ্নের প্রত্যাবর্তন, মিলানকে উড়িয়ে বার্সা শেষ আটে

চ্যাম্পিয়ন্স লিগে এল এক অবিস্মরণীয় রাত। একটা অসাধারণ দলের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা কীভাবে ঘুরে দাঁড়ায় তারই এক জ্বলন্ত উদাহরণ দেখাল ন্যু ক্যাম্পের মাঠ। প্রথম লেগে হেরে বিদায় নিতে চলা বার্সেলোনা ৪-০ গোলে এসি মিলানকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার শেষ আটে উঠে গেল।

বিশ্বরেকর্ড ভাঙলেন মেসি

স্প্যানিশ লা লিগায় টানা ১৭টি ম্যাচে গোল করে বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। দেশের কোনও লিগে পরপর এতগুলো ম্যাচে গোল করার রেকর্ড আর কারও নেই। শনিবার ভারতীয় সময় রাতে ডেপোর্টিভো লা করুনা`র বিরুদ্ধে গোল করে মেসি ভাঙলেন টেডর পেটেরেকের রেকর্ড। ১৯৩৭-৩৮ মরসুমে পোলিশ লিগে করা টেডরের টানা ১৬ ম্যাচ গোল করার কৃতিত্বটাই এতগুলো বছর বিশ্বরেকর্ড ছিল। মেসির গোলক্ষুধায় ৭৬ বছরের বিশ্বরেকর্ড ভেঙে গেল।

রোনাল্ডোর জেদের কাছে হার মেসিদের `রুগ্ন` শিল্পের

অবশেষে মেসিকে হারাতে পারলেন রোনাল্ডো। কোপা ডেল রে কাপের সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয় খেতাবি লড়াইয়ে উঠে গেল রিয়াল মাদ্রিদ। হোম-অ্যাওয়ে পদ্ধতির সেমিফাইনালে বার্সাকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। প্রসঙ্গত, সেমিফাইনালের প্রথম পর্বে স্যান্টিয়াগো বারনাবিউতে এল ক্লাসিকো ১-১ গোলে ড্র হয়েছিল।

সেভিয়াকে হারিয়ে জয়ে ফিরলেন মেসিরা

চ্যাম্পিয়ন্স লিগে এ সি মিলানের কাছে হারের রেশ কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। পিছিয়ে পরেও সেভিয়াকে দুই-এক গোলে হারালেন লিও মেসিরা। ডেভিড ভিয়া আর মেসির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে বার্সেলোনা। খেলার ৪২ মিনিটে আলবার্তোর গোলে পিছিয়ে পরে পড়েছিল বার্সা। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপান মেসিরা। ডেভিড ভিয়ার গোলে সমতা ফেরায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

বার্সার হয়ে গোলের ট্রিপল সেঞ্চুরি মেসির

বার্সেলোনার হয়ে ৩০০ গোল করা হয়ে গেল লিওনেল মেসির। মেসির জোড়া গোলের সৌজন্যে পিছিয়ে পরেও গ্রানাডাকে ২-১ গোলে হারাল বার্সা।