চাঁদের বুকে বৃহত্তম উল্কা বিস্ফোরণ

চাঁদের বুকে আচমকা আলোর ঝলকানি। বিরল এই দৃশ্য ধরা পড়েছে নাসার টেলিস্কোপে। গত ১৭ মার্চ প্রায় চল্লিশ কেজি ওজনের এক উল্কা আছড়ে পড়ে চাঁদের ওপর। ঘণ্টায় প্রায় নব্বই হাজার কিলোমিটার গতিবেগে উল্কাখণ্ডটি আছড়ে পড়ে চাঁদের ওপর। গত আটবছরে নাসার টেলিস্কোপে চাঁদের ওপর যত উল্কাপাতের ছবি ধরা পড়েছে, বিজ্ঞানীদের মতে, এটাই সবচেয়ে বড়, এবং উজ্জ্বলতম। 

প্রকৃতির `পরমাণু বিস্ফোরণে` নাজেহাল রাশিয়া

গতকাল রাশিয়ার বায়ুমণ্ডলে যে উল্কা বিস্ফোরণ ঘটেছিল তার শক্তি একটি পারমানবিক বোমার সমান। মার্কিন গবেষক অ্যান্ড্রু চ্যাং আজ এই কথা জানিয়েছেন। দশ টন ওজনের ৪৯ ফুট দৈর্ঘ্যের এই উল্কাটি বিস্ফোরণের সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক কিলোটন শক্তি বিচ্ছুরিত করে।

রাশিয়ায় উল্কাপাত, আহত ৪০০-এর বেশি

রাশিয়ায় আকস্মিক উল্কাবৃষ্টির জেরে গুরুতর আহত হলেন ৪০০-এর বেশি মানুষ।