লিগ খেতাব জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

ম্যাচ অন্তত ড্র রাখতে পারলেই লিগ খেতাব জয়ের হ্যাটট্রিক গড়বে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে কিন্তু ম্যাচ জিততেই হবে। তার মানে কোনও গোল না খেযে আরও অন্তত দুটো গোল করতে হবে মোহনবাগানকে।

দুর্বল ডিফেন্স পৈলানের বিরুদ্ধে বাগানের সহজ জয় কঠিন করল

বিরতির পর আইলিগের প্রথম ম্যাচেই পৈলান অ্যারোজের বিরুদ্ধে ৩-২ গোলে জিতল মোহনবাগান। মাত্র ২০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গেলেও ডিফেন্সের অত্যন্ত খারাপ পারফরম্যান্সের জন্য দুটি গোল হজম করতে হয় ইচেদের। এরপর আক্রমণ দূরে থাক,করিম ব্রিগেড ব্যস্ত হয়ে পড়ল ডিফেন্স সামলে তিন পয়েন্ট পাওয়ার জন্য।

শিল্ড সেমিফাইনালের ডার্বি জ্বরে কাঁপছে কলকাতা

আজ, রবিবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ফ্লাডলাইটে হতে চলা এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। চলতি মরসুমে ইতিমধ্যেই দুটি ডার্বির সাক্ষী থেকেছে কলকাতা। যার মধ্যে একটি ভেস্তে গিয়েছে দর্শক হাঙ্গামায়। দ্বিতীয়টিতে আয়োজক মোহনবাগান টিকিটের দাম অনেকটা বাড়িয়ে দেওয়ায় মাঠে দর্শক সংখ্যা একেবারেই ডার্বিসুলভ ছিল না। আই লিগে সেই ডার্বি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। এবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে ফের মুখোমুখি কলকাতার দুই ফুটবল দৈত্য। যেখানে টিকিট বিক্রি থেকে শুরু করে দর্শক নিরাপত্তা সব দায়িত্বই রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার। টিকিট বিক্রির বর্তমান পরিস্থিতিতে যুবভারতী পরিপূর্ণ হওয়ারই পূর্বাভাস মিলছে।

অভিশপ্ত রবিবারের পর ফের ডার্বিতে মুখোমুখি যুযুধান দু`পক্ষ

গত বছরের শেষ ডার্বি ছিল অভিশপ্ত। ফিরতি ডার্বিতে আর বিতর্ক নয়, প্রতিদ্বন্দিতার পুরনো বনেদিয়ানা ফেরাতে চায় মোহনবাগান ও ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের খেতাবি দৌড়ে থাকতে ফিরতি ডার্বিতেও তিন পয়েন্টের লক্ষ্যে কোচ মরগ্যান। সামগ্রিক ভাবে আক্রমণভাগের পারফরম্যান্স ভরসা জোগাচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। টোলগে-ওডাফাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মরগ্যান।

নির্বাসন পরবর্তী প্রথম জয়ে স্বস্তিতে মোহনবাগান

স্বস্তি ফিরল সবুজ-মেরুন শিবিরে। নির্বাসন উঠে যাওয়ার পর আই লিগে প্রথম জয় পেল মোহনবাগান। কল্যাণীতে সন্তোষ কাশ্যপের ওএনজিসিকে তিন-এক গোলে হারিয়ে দিলেন ওকেলি ওডাফারা। এই জয়ের পর মোহনবাগানের পয়েন্ট হল চার ম্যাচে পাঁচ। আই লিগে মোহনবাগানের পরের ম্যাচ চিরপ্রতিন্দন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

ওডাফা-সবুজমেরুন মধুচন্দ্রিমা শেষের পথে

মোহনবাগান কর্তাদের সঙ্গে ক্রমশই দুরত্ব বাড়ছে ওডাফার। যে দুজনের মধ্যে হনিমুন পিরিয়ড শেষ তা ক্লাব সচিব অঞ্জন মিত্রের বক্তব্য থেকেও পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনকি শোনা যাচ্ছে ক্লাবের কাছ থেকে রিলিজও চাইতে পারেন ওডাফা।

নির্বাসনের নির্ঘণ্ট

৯ ডিসেম্বর: যুবভারতীতে মোহন-ইস্ট ডার্বি ঘিরে প্রবল উত্তেজনা। রেফারির সঙ্গে ওডাফার বিবাদ। লাল কার্ড দেখেন ওডাফা। দর্শকদের ছোঁড়া ইঁটে আহত হন নবি। নিরাপত্তার দোহাই দিয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরুর দুই মিনিট পর দল প্রত্যাহার করে নেয় মোহনবাগান। ইস্টবেঙ্গল ও আইএফএ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় খেলার পরিবেশ ছিল। ছিল যথাযথ সুরক্ষাও। সেই দিনই আই লিগের পক্ষ থেকে মোহনবাগানের শাস্তি হতে পারে বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত রহিম নবিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

নির্বাসিত মোহনবাগান

নয়ই ডিসেম্বরের ডার্বি কাণ্ডের জেরে দোষী সাব্যস্ত হল মোহনবাগান। আই লিগ থেকে দুবছরের জন্য নির্বাসিত হল শতাব্দী প্রাচীন ক্লাব। একই সঙ্গে ধার্য করা হচ্ছে বড় অঙ্কের আর্থিক জরিমানা। শাস্তি হতে চলেছে ওডাফারও। আগামী বছরের ৯ জানুয়ারি আই লিগ কোর কমিটির আরও একটি বৈঠক হবে। তাতে সবুজ মেরুনের আর্থিক জরিমানার পরিমাণ ঠিক করা হবে। সেদিনই ঠিক করা হবে ওডাফাকে ঠিক কী শাস্তি দেওয়া হবে। যদিও পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ব্যক্তিগত ভাবে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন

আজ মোহনবাগানের ভাগ্য নির্ধারণ

কলকাতার ডার্বি বিতর্ক নিয়ে আজ রায় দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি। রায়ের কপি হাতে পেয়ে ফেডারেশন সচিব এবং সভাপতি আলোচনা করে মোহনবাগানের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত জানাবেন।