বারাসাতের গণধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

বারাসাতের গণধর্ষণ কাণ্ডে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। এই মামলায় আদালতের তত্ত্বাবধানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম দিয়ে ঘটনাটি তদন্তের আবেদন করা হয়েছে। এর সঙ্গেই ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বারাসাতে ধর্ষণ করে খুন, এলাকায় উত্তেজনা

ফের ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল বারাসত থানা এলাকায়। গতকাল দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এলাকার কামদানির একটি ভেড়ির ধার থেকে। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। রাতে দোষীদের শাস্তির দাবিতে রাজারহাট মোড় অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। অন্যদিকে এই  ঘটানায় আজ সকাল থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনাস্থলে সিআইডির প্রতিনিধি দল উপস্থিত হয়েছে।


ফের নারী নির্যাতন রানিগঞ্জে

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ফের নারী নির্যাতন রানিগঞ্জে। এবার বাবার সামনেই এক তরুণীর শ্লীলতাহানি করল চার দুষ্কৃতী। দুই অভিযুক্তকে হাতের কাছে পেয়ে এবার আর আইনের অপেক্ষা করেননি রানিগঞ্জের মানুষ। নিজেরাই গণধোলাই দিলেন। কিন্তু, মহিলাদের ওপর অপরাধের একের পর এক ঘটনা সামনে আসায় প্রশ্নের মুখে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা। প্রশ্ন উঠছে কমিশনারেটের বাস্তবতা নিয়েও।

শ্লীলতাহানির প্রতিবাদ, নাগপুরে দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন যুবক

বান্ধবীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ২৩ বছরের এক যুবক। বুধবার সন্ধেয় নাগপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

কালিম্পঙে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন বৌদ্ধ লামা

কালিম্পঙে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তিন বৌদ্ধ লামা ও তাদের গাড়ির চালককে এগারো দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার রাত আটটা নাগাদ ভাইয়ের সঙ্গে ওষুধ কিনে বাড়ি ফিরছিল চোদ্দ বছরের ওই কিশোরী। অভিযোগ, সেসময় ওই চারজন নানা অছিলায় ভাইকে বাড়ি পাঠিয়ে পানীয় খাইয়ে কিশোরীকে বেহুঁশ করে ফেলে।

পার্ক স্ট্রিটে ফের শ্লীলতাহানি, প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা

পার্ক স্ট্রিটে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল। শনিবার রাত একটা নাগাদ পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁর বাইরে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা। অভিযোগ সে সময়ই ওই মহিলার পরিচিত এক ব্যক্তি তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করে। এই ঘটনায় পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

শ্লীলতাহানির দায়ে গ্রেফতার মদন মিত্রর শ্যালক

শ্লীলতাহানি ও পুলিসকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হল পরিবহণ মন্ত্রী মদন মিত্রের শ্যালকের ছেলে সৌম্য ব্যানার্জিকে। অভিযোগ, মদ্যপ অবস্থায় গতকাল রাতে যদুবাবুর বাজারের কাছে এক মহিলার শ্লীলতাহানি করে সৌম্য ও তার সঙ্গীরা। স্থানীয় এক ক্লাব ঘরে ভাঙচুরও চালায় তারা। মূল অভিযুক্ত সৌম্য ব্যানার্জিকে তিরিশ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পিসেমশাই পরিবহন মন্ত্রী মদন মিত্র। তাই ভবানীপুরের কাঁসারিপাড়া এলাকায় আলাদা দাপট  সৌম্য ব্যানার্জির। অন্তত তেমনটাই অভিযোগ এলাকাবাসীর। 

তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জের, ছেঁড়া হল মুখ্যমন্ত্রীর ছবি

শুধু দলীয় কার্যালয় ভাঙচুর বা মারামারি নয়। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এবার ছিঁড়ে ফেলা হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে। আগামী কালই ঝাড়গ্রামে সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর আগেই  গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল নয়াগ্রাম। ভাঙচুর করা হল তৃণমূলের কৃষক ক্ষেত মজুর সংগঠনের অফিস। ছিঁড়ে ফেলা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের ছবি। আর এই সবের জন্য নয়াগ্রামে তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল দত্তর বিরুদ্ধেই অভিযোগ করেছেন দলের আরেক স্থানীয় নেতা

এনআরএসে শ্লীলতাহানি: গ্রেফতার ওয়ার্ড বয়

নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগিণীর শ্লীলতাহানির ঘটনায় হাসপাতালের ওয়ার্ডবয়কে গ্রেফতার করল এন্টালি থানার পুলিস। ধৃত ওয়ার্ডবয়ের নাম রবি প্রামাণিক। আজ সকালে তাকে আটক করা হয়। এরপর নিগৃহীতা রোগিনীর সামনে আনা হয় রবিকে। ওয়ার্ডবয় রবি প্রামাণিককে নিগৃহীতা রোগিনী সনাক্তকরণের পরই তাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিস। ধৃতের বিরুদ্ধে ৩৫৪ ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে শিয়ালদহ আদালতে তোলা হবে।