মরগ্যানের বিদায়ী ম্যাচে ডার্বি জয় উপহার দিতে মরিয়া লাল-হলুদ শিবির

আজ ডার্বি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ফুটবল মরসুম। তার সঙ্গে আজই ইস্টবেঙ্গলে শেষ হচ্ছে ট্রেভর জেমস মরগ্যান জমানা। ডার্বি ম্যাচই ইস্টবেঙ্গল কোচ হিসাবে মরগ্যানের শেষ ম্যাচ। শেষ ম্যাচে মোহনবাগানকে হারিয়ে ঘরোয়া লিগ জয়ের হ্যাটট্রিকের সুযোগ মরগ্যানের দলের সামনে। লিগ খেতাব থেকে মাত্র এক পয়েন্ট দূরে লাল-হলুদ শিবির।

ইস্টবেঙ্গলের দায়িত্বে আসতে পারেন ফিগোদের প্রাক্তন কোচ!

মরগ্যানের পর ইস্টবেঙ্গলের কোচ হতে চলেছেন আরও এক বিদেশিই। এমনই জল্পনা ময়দান জুড়ে। আর সেই দৌড়ে এগিয়ে এক সময় লুই ফিগোর দলের কোচ। একসময় মালদ্বীপ ও অ্যাঙ্গোলার জাতীয় কোচের দায়িত্ব পালন করা ম্যানুয়েল গোমসের বায়োডাটা বেশ পছন্দ হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের একাংশের। সূত্রের খবর, ফিগোদের প্রাক্তন কোচ পর্তুগীজ ম্যানুয়েল গোমসের সঙ্গে নাকি কথাবার্তাও শুরু করেছে ইস্টবেঙ্গল।

আই লিগ খেতাবের আশা ছাড়েননি মরগ্যান

আই লিগের আশা আর দেখছেন না ইস্টবেঙ্গলের কর্তা থেকে ফুটবলার কেউই । ব্যতিক্রম কোচ মরগ্যান। এখনও কঠিন অঙ্কের সহজ সমাধান করে মরগ্যান আই লিগ খেতাব দেখছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। আইলিগের খেতাব নিশ্চিত করা তাঁর হাতে নেই। তাই খেতাবের হাতছানি দেওয়া কলকাতা লিগ কে নিশ্চিত করতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ।

সমর্থকদের ক্ষোভের মুখে পেন, দেশে ফিরলেন মরগ্যান

গত দুবছরের মত এবারও সম্ভবত আই লিগ হাতছাড়া হতে চলেছে ইস্টবেঙ্গলের। স্পোর্টিং ম্যাচ ড্র হওয়ার পর যুবভারতীতে ক্ষোভে ফেটে পড়লেন লাল-হলুদ সমর্থকরা। ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন নাইজেরীয় মিডফিল্ডার পেন। বেশ কয়েকদিন ধরেই অফ ফর্ম চলছে ইস্টবেঙ্গলের এই তারকা মিডফিল্ডারের। রবিবারও জঘন্য ফুটবল খেলেন পেন।

ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা মরগ্যানের

দীর্ঘদিনের সম্পর্ক ছেদ হতে চলেছে। আগামি মরসুমে ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা করলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মরগ্যান। আরও এক মরসুম চুক্তি থাকলেও আর থাকতে চাইছেন না তিনি। তবে সিঙ্গাপুরের ট্যাম্পাইন রোভার্সে যাওয়া নিয়ে যে খবর চাউর হয়েছিল, তাঁকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ।   

মরগ্যানের চিন্তা ক্লান্তি, স্বস্তি ফর্ম

মাত্র দেড় ঘন্টার অনুশীলন। আর নব্বই মিনিটের অনুশীলন সেরেই মরগ্যান শেষ করলেন রবিবাসরীয়  নব্বই মিনিট যুদ্ধের প্রস্তুতি। মাত্র এক সপ্তাহের মধ্যে শিলিগুড়ি ও ভিয়েতনামে একেবারে পৃথক পরিবেশে ফুটবল খেলে এবার চিড্ডিদের অপেক্ষায় যুবভারতীর নৈশালোক। রণক্লান্ত লাল হলুদ যোদ্ধাদের চাঙ্গা রাখতে মরগ্যানের দাওয়াই হাল্কা অনুশীলন। পেন-ওপারারা নিজেদের মধ্যে বল কাড়াকাড়ি আর স্ট্রেচিং করে ড্রেসিংরুমমুখী হলেন।

অভিশপ্ত রবিবারের পর ফের ডার্বিতে মুখোমুখি যুযুধান দু`পক্ষ

গত বছরের শেষ ডার্বি ছিল অভিশপ্ত। ফিরতি ডার্বিতে আর বিতর্ক নয়, প্রতিদ্বন্দিতার পুরনো বনেদিয়ানা ফেরাতে চায় মোহনবাগান ও ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের খেতাবি দৌড়ে থাকতে ফিরতি ডার্বিতেও তিন পয়েন্টের লক্ষ্যে কোচ মরগ্যান। সামগ্রিক ভাবে আক্রমণভাগের পারফরম্যান্স ভরসা জোগাচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। টোলগে-ওডাফাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মরগ্যান।

সুভাষিত আক্রমণে ম্লান লালহলুদ মশাল

বিদেশি ট্রেভর জেমস মরগ্যান আর স্বদেশি সুভাষ ভৌমিকের ট্যাক্টিক্যাল লড়াইয়ে জিতলেন চার্চিল কোচই। এর সঙ্গেই আই লিগ জয়ের আশা কার্যত শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের। শনিবার যুবভারতীতে চার্চিল ব্রাদার্সের কাছে পরিস্কার ৩-০ গোলে হেরে গেল মরগ্যানের দল। ম্যাচে জোড়া গোল করেন চার্চিলের হেনরি। অন্য গোলটি আক্রমের।

মরগ্যানদের গালিগালাজ করে বিতর্কে খালিদ

বিতর্কে জড়ালেন মুম্বই এফ সি কোচ খালিদ জামিল। ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান আর গোলদাতা চিড্ডিকে গালিগালাজের অভিযোগ উঠল মুম্বই এফ সি কোচের বিরুদ্ধে। মুম্বই এফ সি কোচ পাল্টা অভিযোগ করেন যে,আয়োজকদের পরিকল্পনার অভাবে খেলা শুরু করার কিছুক্ষণ আগে মাঠে পৌঁছন তারা। তাদের হোটেলে সঠিক সময়ে বাস পৌঁছয়নি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। তাদের দাবি চিড্ডিদের বিরুদ্ধে গালিগালাজের সত্যতা ঢাকতেই খালিদের এই অভিযোগ।