আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ তম জন্মদিনটা ভাল গেল না সচিনের
আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ বছর পূর্ণ করলেন সচিন তেন্ডুলকর। মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ মাঠে নেমে এই কৃতিত্ব অর্জন করলেন মাস্টার ব্লাস্টার। ১৯৮৯ সালে আজকের দিন, মানে ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। সেই ম্যাচে ১৫ রান করেছিলেন সচিন। এখন পর্যন্ত ১৯০ টেস্টে ১৫,৫৩৩ রান করেছেন তিনি। ৪৬৩টি একদিনের ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন সচিন।