টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই

টানা দুদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। শহরের বহু নীচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন বলে জানিয়েছে বৃহন মুম্বই মহানগর পালিকার বিপর্যয় মোকাবিলা বিভাগ। মালাড, আন্ধেরি, ভারসোভা, দাদর, পারেল, চেম্বুর, এলএসবি মার্গ সহ শহরের জায়গা কোমর জলের নীচে। যার প্রভাব পড়েছে যানবাহন এবং ট্রেন চলাচলে।

ফিক্সিং কাণ্ডে আজ জেরা হরভজনকে!

ফিক্সিং কাণ্ডে আজ, বুধবার জেরা করে হতে পারে হরভজন সিং ও চেন্নাই সুপার কিংসের তিন ক্রিকেটারকে। দুপুরের দিকে এই জেরা করবে মুম্বই পুলিস, এমনই সূত্রের খবর।

স্বর্গদ্বানেই আইপিএল থেকে অবসরের ঘোষণা ক্রিকেটের ঈশ্বরের

মুম্বই ইন্ডিয়ানসের জয়ের পরেই আইপিএল থেকে অবসরগ্রহণের কথা ঘোষণা করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। খেলার শেষে এক সাক্ষাত্‍কারে তিনি বলেন, আইপিএল-এর মত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর তাঁর এটাই সঠিক সময়। কারণ তাঁর বয়স ৪০।

বিতর্ক ছুঁড়ে ফেলে আইপিএল-৬ আমচি মুম্বইয়ের

দু-দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল-সিক্স জিতে নিল মুম্বই ইন্ডিয়ানস। আইপিএলে বেটিং, ফিক্সিং ঘিরে বিতর্কের মধ্যেই রবিবার রাতে মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে ফাইনাল ঘিরে প্রাথমিক ভাবে উত্তেজনার কিছুটা ঘাটতি থাকলেও খেলা যত এগিয়েছে ইডেনের গ্যালারিতে ফিরে এসেছে চেনা ছবি, চেনা উচ্ছ্বাস।

আইপিএল সিক্স মুম্বইয়ের

প্রথম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। আজ ইডেনে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল সিক্স চ্যাম্পিয়ন হল মুম্বই।

স্পট ফিক্সিং কাণ্ডে টালমাটাল পেপসি আইপিএল। আইপিএলের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। পুলিসের স্ক্যানারের তলায় প্রতিটি দল। ভারতীয় ক্রিকেটের একচ্ছত্র অধিপতি বিসিসিআই প্রধান শ্রীনিবাসনের চেয়ার নড়বড়ে। জেলে তাঁর আদরের জামাই চেন্নাই সুপার কিংসের একদিন আগে প্রাক্তন হয়ে যাওয়া সিইও গুরুনাথ মায়াপ্পান। রোজ নতুন নতুন ক্রিকেটারের নাম উঠে আসছে গড়াপেটা কাণ্ডে। কেন্দ্রও নতুন আইন আনার পথে। বি কোম্পানি থেকে বলিউডি কানেকশন, উপস্থিত সব ধরনের মুচমুচে উপাদানই। এই সব কিছুর মধ্যেই আজ ইডেনে এবারের আইপিএলের শেষ ম্যাচ। ফাইনাল। মুখোমুখি মুম্বই ইন্ডিয়নস এবং শ্রীনির চেন্নাই সুপার কিংস।

পরপর চারবার আইপিএলের ফাইনালে ধোনিরা

মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল-৬-এর ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপারকিংস। এই নিয়ে পরপর চারটি আইপিএলের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ধোনিরা। আজ ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ানসকে ৪৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।

কোটলায় আজ মহারণে ফাইনাল ওঠার লড়াইয়ে ধোনি বনাম সচিন

শ্রীসন্থদের অপকীর্তি নিয়ে দেশজুড়ে চলা ঝড়ের মাঝেই আইপিএল আজ মহারণ। আজ, মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ন্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে যারাই জিতবে তারাই আইপিএল সিক্সের ফাইনালে উঠে যাবে। পোশাকি ভাষায় আইপিএলে আজেকর ম্যাচটার নাম ফার্স্ট কোয়ালিফায়ার। এই ম্যাচে জিতলেই ফাইনালে ওঠা যাবে, আর হারলেও পাওয়া যাবে আরও একটা সুযোগ।

সময়কে পিছনে ফেলে গারদ বন্দি খলনায়ক

আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হল সঞ্জয় দত্তকে। আজ দুপুর আড়াইটে নাগাদ আত্মসমর্পণের জন্য মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে পৌঁছন সঞ্জয়। টান ৬ ঘণ্টা ধরে আত্মসমর্পণ প্রক্রিয়া চলার পর তাঁকে পাঠানো হল আর্থার রোড জেলে। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়া দত্ত। আদালত চত্বর ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। মুন্নাভাইয়ের পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড।

ডার্বি জিতে প্লে অফের পথে সচিনরা

আইপিএলের মহারাষ্ট্র ডার্বিতে জিতে প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ন্স। পুণের ঘরের মাঠে সচিনরা কিছুটা সহজ জয়ই পেলেন। তবে পুণে ওয়ারিয়র্সকে মাত্রা ১১২ রানে বেঁধে রাখার পর, জয় যতটা সহজে আসার কথা ততটা সহজ হল না।