অভিশপ্ত রবিবারের পর ফের ডার্বিতে মুখোমুখি যুযুধান দু`পক্ষ

গত বছরের শেষ ডার্বি ছিল অভিশপ্ত। ফিরতি ডার্বিতে আর বিতর্ক নয়, প্রতিদ্বন্দিতার পুরনো বনেদিয়ানা ফেরাতে চায় মোহনবাগান ও ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের খেতাবি দৌড়ে থাকতে ফিরতি ডার্বিতেও তিন পয়েন্টের লক্ষ্যে কোচ মরগ্যান। সামগ্রিক ভাবে আক্রমণভাগের পারফরম্যান্স ভরসা জোগাচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। টোলগে-ওডাফাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মরগ্যান।

নির্বাসনের নির্ঘণ্ট

৯ ডিসেম্বর: যুবভারতীতে মোহন-ইস্ট ডার্বি ঘিরে প্রবল উত্তেজনা। রেফারির সঙ্গে ওডাফার বিবাদ। লাল কার্ড দেখেন ওডাফা। দর্শকদের ছোঁড়া ইঁটে আহত হন নবি। নিরাপত্তার দোহাই দিয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরুর দুই মিনিট পর দল প্রত্যাহার করে নেয় মোহনবাগান। ইস্টবেঙ্গল ও আইএফএ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় খেলার পরিবেশ ছিল। ছিল যথাযথ সুরক্ষাও। সেই দিনই আই লিগের পক্ষ থেকে মোহনবাগানের শাস্তি হতে পারে বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত রহিম নবিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আজ মোহনবাগানের ভাগ্য নির্ধারণ

কলকাতার ডার্বি বিতর্ক নিয়ে আজ রায় দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি। রায়ের কপি হাতে পেয়ে ফেডারেশন সচিব এবং সভাপতি আলোচনা করে মোহনবাগানের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

দেশের বর্ষসেরা ফুটবলার রহিম নবি

এবছর দেশের সেরা ফুটবলার নির্বাচিত হলেন রহিম নবি। মোহনবাগানের এই ফুটবলার এবছর দেশের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেন। হাউটনের আমলে দলে সেভাবে সুযোগ না পেলেও কোয়েভারম্যান্সের আমলে নিয়মিত প্রথম একাদশে খেলছেন তিনি। সঠিক ব্যবহারে প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে গেছেন বাংলার এই অ্যাটাকিং মিডফিল্ডার। পাশাপাশি ক্লাব ফুটবলেও তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়া।

সেরে উঠছেন নবি

কালকের ম্যাচে আহত মোহনবাগানের রহিম নবির অবস্থা এখন স্থিতিশীল। আজ দুপুরেই অস্ত্রোপচার হয় নবির। এদিন সকাল থেকেই হাসপাতালে নবিকে দেখতে আসেন দুই শিবিরের কর্তা ও ফুটবলাররা। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র সহ আসেন অনেক কর্তারাই। নবিকে দেখতে আসেন শান্তিরঞ্জন দাশগুপ্ত, দেবব্রত সরকারের মত ইস্টবেঙ্গলের শীর্ষকর্তারাও। তাঁকে দেখতে আসেন সহ খেলোয়াড়রাও। টোলগে-করিমের পাশাপাশি সুশান্ত ম্যাথু, সুবোধকুমার, ইসফাকরাও হাসপাতালে আসেন নবিকে দেখতে।

ডার্বি বিতর্ক, শাস্তির মুখে পালতোলা নৌকা

কালকের ডার্বি বিতর্ক আজকেও অব্যাহত। বড় ম্যাচে দল তুলে নেওয়ার জন্য কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে মোহনবাগানকে। আগামী দুবছরের জন্য আই লিগ থেকে নির্বাসিত হতে পারে সবুজমেরুন। এমনকি আর্থিক ক্ষতিপুরণও দিতে হতে পারে মোহনবাগানকে। মরসুমের প্রথম ডার্বিই জাতীয় দলের জন্য বিপদ ডেকে আনতে পারে।

কলঙ্কের যুবভারতী, প্রশ্নের মুখে পুলিস প্রশাসন

কালকে যুবভারতীর ক্ষত আজকেও সমান দগদগে। ফুটবলের কলঙ্কের মাঝেই প্রশ্ন উঠছে কালকের ম্যাচে পুলিসের ভূমিকা নিয়েও। গতকাল কার্যত যুবভারতীর উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ পুলিস-প্রশাসন। এই রকম উত্তেজনার ম্যাচে আগে থেকে দর্শক নিয়ন্ত্রণের কোন ব্যবস্থাই পুলিসের তরফ থেকে নেওয়া হয়নি। উঠছে এমনই অভিযোগ।

কুরুক্ষেত্র যুবভারতী, কলঙ্কিত কলকাতার ফুটবল


ভারতীয় ফুটবলের ইতিহাসে আরও এক লজ্জার দিনের সাক্ষী থাকল শহর কলকাতা। মরসুমের প্রথম ডার্বি ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল যুবভারতী ক্রীড়াঙ্গন। মোহনবাগানের ওডাফা ওকেলিকে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি শুরু হয়ে যায়  দু'দলের ফুটবলারদের মধ্যে। সেই বিরোধের আঁচে উত্তপ্ত হয়ে ওঠে দর্শক গ্যালারি। শুরু হয় ইট বৃষ্টি। প্রতক্ষ্যদর্শীরা অভিযোগ করেছেন মোহনবাগান গ্যালারি থেকেই প্রথম ইট ছোঁড়া শুরু হয়। একটি ইট এসে লাগে মোহনবাগানের রহিম নবির মাথায়। তৎক্ষণাৎ তাঁর মাথা ফেটে যায়। নবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কাজ শুরু করে দিলেন করিম

মোহনবাগান কোচ হিসাবে কাজ শুরু করে দিলেন করিম বেঞ্চিরিফা। বাগানে দ্বিতীয় ইনিংসের প্রথম দিনে করিমকে বেশ ঝরঝরে দেখালো। করিমের প্রথম দিনের অনুশীলনে ট্রেভর মরগ্যানের ছায়া। সঙ্গে করিম তাঁর দলের দুই ফুটবলারকে দুটো বড় কথা বললেন। রহিম নবিকে রিয়ালের তারকা মিডফিল্ডার মাইকেল এসিয়েনের সঙ্গে তুলনা করলেন। আর ওডাফাকে নিয়ে বললেন, তিনি চান ওডাফাই আই লিগে সর্বোচ্চ গোলদাতা হোন।