ভোগের পায়েস

দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোর পালা। পরমান্ন ভোগে লক্ষ্মীদেবীকে খুশি করতে চান সকলেই। নতুন গুড়ের পায়েস এই সময় সবথেকে উপাদেও। তবে অগ্নিমূল্য গুড় যদি নাও পাওয়া যায়, কুছ পরোয়া নেহি। চাল, দুধ ও বাদাম-পেস্তা সহযোগেই বানিয়ে ফেলুন সুস্বাদু ভোগের পায়েস।

বেলঘড়িয়ায় ছাত্র বিক্ষোভ

ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হল বেলঘড়িয়ার নারুলা ইন্সটিটিউট অফ টেকনোলজি। ক্যাম্পাসিংয়ের দাবিতে শুক্রবার বিকেল থেকে সংস্থার অধ্যাপকদের ঘেরাও করে রাখে ছাত্ররা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কোনও ক্যাম্পাসিং হচ্ছে না ইন্সটিটিউটে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত ক্যাম্পাসিংয়ের লিখিত প্রতিশ্রুতির দাবিতে গতকাল তারা ঘেরাও শুরু করে।