আয়কর হানাকে কংগ্রেসের চক্রান্ত বললেন গড়কড়ি

প্রাক্তন বিজেপি সভাপতি নিতিন গড়কড়ি তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে বুধবার উড়িয়ে দিলেন। এই সমস্ত অভিযোগই আসলে ইউপিএ আর কংগ্রেসের চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি। শুধুমাত্র তাই নয় আয়কর দফতরের যে সমস্ত অফিসাররা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে তাঁর ফার্মে হানা দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে তাঁদেরকে দেখে নেওয়ার হুমকিও দিলেন গড়কড়ি।

গড়করি-হটাও-দলে এবার শত্রুঘ্ন সিনহাও

বিজেপি সভাপতি পদ থেকে নিতিন গড়করির অপসারণে আদর্শগতভাবে তিনি যে রাম জেঠমালানি, যশবন্ত সিনহার পক্ষে তা স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা শত্রুঘ্ন সুনহা। পাটনা সাহিবের বিজেপি সাংসদ আজ সাংবাদিকদের বলেন, জেঠমালানি এবং যশবন্ত সিনহার উত্থাপিত প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে বিচার করা উচিত। তিনি আরও বলেন, "দলের শীর্ষ পদে থাকা কোনও নেতাকে শুধু সৎ নয়, দৃশ্যত সৎ থাকতে হবে।" যশবন্ত সিনহা এবং রামজেঠমালানি প্রসঙ্গে বলতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, "এঁরা দুজনেই প্রধানমন্ত্রী পদে যোগ্য প্রার্থী। তবে এই মুহূর্তে লালকৃষ্ণ আডবাণীই যোগ্যতম প্রধানমন্ত্রী পদের দাবিদার।"

শীতের যুদ্ধ প্রস্তুতিতে বৈঠকে এনডিএ

 এনডিএর মধ্যে থাকা জেডিইউ ইতিমধ্যেই জানিয়েছে তারা সংসদ অচল করার বিপক্ষে। নিজেদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছে তারা। অন্যদিকে বামেরাও ১৮৪ ধারায় ভোটাভুটি সহ আলোচনা চাইছে। সংসদে নিজেদের গুরুত্ব ধরে রাখতে এনডিএ  বামেদের পথেই চলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গড়করির বিরুদ্ধে ওঠা সব অভিযোগের পিছনে মোদী: এম জি বৈদ্য

বিজেপির গৃহ কোন্দল অব্যাহত। এবার ময়দানে অবতীর্ণ হলেন বিজেপি সহযোগী আরএসএসের নেতা এম জি বৈদ্য। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি বললেন বিজপি সভাপতি নিতিন গড়করির বিরুদ্ধে সমস্ত রকম প্রচারের পিছনে নাকি আসলে মোদীই আছেন।

গড়করি ইস্যুতে ক্রমশ স্পষ্ট হচ্ছে ভাঙন

বিজেপির কোর গ্রুপ তাঁর পাশে থাকলেও নীতিন গড়করি ইস্যুতে দলের মধ্যে বিভাজন এখন স্পষ্ট। তাঁর বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অভিযোগ ওঠার পর থেকেই সভাপতির পদ থেকে নীতিন গড়করির পদত্যাগের দাবিতে সরব বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাম জেঠমালানি। তবে তিনি একা নন। এই ইস্যুতে যশবন্ত সিং, যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহার মত দলের আরও কয়েকজনেরও সমর্থন আছে বলেও দাবি করেছেন রাম জেঠমালানি।

গড়করির পাশেই দল

দলের একাংশের বিরোধিতা সত্ত্বেও দল যে সভাপতি নিতিন গড়করির পাশেই দাঁড়াবে, সেকথা স্পষ্ট করে দিল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার বিজেপির কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিজেপি শীর্ষ নেতা এল কে আডবানী এদিনের বৈঠকে গড় হাজির ছিলেন।

গড়করির বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন জেঠমালানি

ভারতীয় জনতা পার্টি সভাপতি নিতিন গড়করির ওপর বেজায় চটেছেন আইনজীবি তথা দলের বরিষ্ঠ নেতা রাম জেঠমালানির পুত্র মহেশ জেঠমালানি। বিজেপি জাতীয় উপদেষ্টা মণ্ডলীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দলের সংবিধানের ঊর্ধ্বে উঠে নিতিন গড়করির সভাপতি পদে দ্বিতীয় বারের জন্য থেকে যাওয়াতেই আপত্তি জানিয়েছেন জেঠমালানি।

স্বামী বিবেকানন্দের `আইকিউ`-র সঙ্গে দাউদের তুলনা টানলেন গড়করি

স্বামী বিবেকানন্দ এবং দাউদ ইব্রাহিমের আইকিউ সমান বলে মন্তব্য করলেন বিজেপি সভাপতি নিতিন গড়করি। তবে এর সঙ্গে তিনি এও বলেছেন স্বামীজি দেশ গড়ার কাজে তাঁর আইকিউ-এর ব্যবহার করেছিলেন, অন্যদিকে দাউদ ইব্রাহিম অপরাধ জগতে এর ব্যবহার করেছেন।

ইস্তফা দিচ্ছেন না গড়করি, পাশেই দল

দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই নিতিন গড়করির। শুক্রবার রাতে কোর কমিটির বৈঠকের পর একথা জানিয়ে দিলেন বিজেপি মুখপাত্র প্রকাশ জাভরেকর। একই সঙ্গে তিনি বলেন, দুর্নীতি নিয়ে যেকোনওরকম তদন্তের জন্য তৈরি নিতিন গড়করি।