ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর
সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোট দেওয়ার আগে গত দেড় বছরে সরকারের কাজের খতিয়ান মিলিয়ে দেখতে চাইবেন ভোটাররা, তা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্প বাস্তবায়নের টাকা নেই রাজ্যের হাতে, সম্প্রতি বিভিন্ন সভায় ফের একথা বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আর এর দায় কেন্দ্রের ঘাড়ে চাপানোর কৌশলই বেছে নিয়েছেন তিনি। ইউপিএ ছেড়ে বেরিয়ে আসার পরেও কেন্দ্রের বিরুদ্ধে ঋণশোধের ইস্যুটিই তাঁর কাছে সবচেয়ে বড় হাতিয়ার।