আয়কর বাকি রাখায় অমিতাভকে নোটিস সুপ্রিম কোর্টের

অমিতাভ বচ্চনের নামে নোটিস জারি করল দেশের সর্বোচ্চ আদালত। আয়কর সংক্রান্ত মালায় বিগ বি-র নামে এই নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার আয়কর বাকি থাকায় অমিতাভের বিরুদ্ধে পিটিশন দাখিল করে আয়কর বিভাগ। সেই পিটিসনের ভিত্তিতেই নোটিস জারি করা হল।

অমরনাথে অব্যবস্থায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

অমরনাথে তীর্থযাত্রীদের জন্য কেন যথাযথ ব্যবস্থা নেই, তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। একই নোটিস পাঠিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে, জম্মু-কাশ্মীর সরকার এবং অমরনাথের শ্রাইন বোর্ডের কাছেও।

চিনা তথ্য-প্রযুক্তি সংস্থার আইনি নোটিশ আ্যপেলকে

শনিবার মার্কিন বহুজাতিক সংস্থা আ্যপেলকে আইনি নোটিশ পাঠাল এক চিনা তথ্য-প্রযুক্তি সংস্থা। অভিযোগ, অবৈধভাবে তাদের শব্দ প্রযুক্তিকরণ সফট্ওয়্যার আই-ফোন ৪এস-এ ব্যবহার করেছে অ্যাপেল।

ভাঁড়ারে টান, ব্যয়সংকোচের পথে কেন্দ্র

রাজকোষ ঘাটতি সামলাতে ব্যয়সঙ্কোচের পথেই হাঁটল কেন্দ্র। ব্যয় কমাতে বৃহস্পতিবারই ফরমান জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিভিন্ন দফতরে নতুন পদ সৃষ্টি, পাঁচতারা হোটেলে বৈঠকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই নির্দেশিকায়। মন্ত্রী ও আমলাদের বিদেশ সফরের ওপরও লাগাম পরানো হয়েছে।

জিটিএ-র আসন বাড়াতে নোটিশ জারি মহাকরণের

তরাই-ডুয়ার্সের অন্তর্ভুক্তির বিষয়টিতে অনিশ্চয়তা রেখেই জিটিএ নির্বাচনের দিকে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। সেই মতো ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী জিটিএ-র আসনসংখ্যা ৪৫ করার নোটিস জারি করা হয়েছে। এবিষয়ে আপত্তি থাকলে তা সাতদিনের মধ্যে জানানোর কথাও বলা হয়েছে।

সোশ্যাল সাইটকে চিঠি সিআইডির

আপত্তিকর ব্যঙ্গ চিত্র নিয়ে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কয়েকদিন আগে অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার জেরে ক্যালিফোর্নিয়ায় সংশ্লিষ্ট সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থার সদর দফতরে চিঠি পাঠিয়েছে সিআইডি।

ঠিকাকর্মীদেরও বেতন কাটল কলকাতা পুরসভা

সাধারণ ধর্মঘটের দিন গরহাজিরার জন্য শাস্তির কোপ পড়তে চলেছে কলকাতা পুরসভার ঠিকাদারদের অধীনস্থ ঠিকাকর্মীদের ওপর। সিদ্ধান্ত হয়েছে ঠিকাকর্মীদের একদিনের বেতন কাটা হবে। সম্প্রতি এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার।

ধর্মঘটের দিনের হাজিরা খাতার পাতা উধাও

মহাকরণ থেকে উধাও হয়ে গেল কৃষি অধিকার দফতরের চতুর্থ শ্রেণির কর্মীদের ধর্মঘটের দিনের হাজিরা খাতার পাতা। ৫ নম্বর হাজিরা খাতা থেকে ৩ নম্বর পাতাটি ছিঁড়ে নেওয়া হয়েছে।

আদালত অবমাননা, সিট-রিপোর্ট: জোড়া রায়ে অস্বস্তিতে মোদী

গুলবার্গ সোসাইটি গণহত্যাকাণ্ড নিয়ে `সিট`-এর রিপোর্ট প্রকাশ ঘিরে আইনি বিতর্কের মধ্যেই নতুন করে অস্বস্তিতে পড়লেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।