পাকিস্তানে বিস্ফোরণ, মৃত ৪৭

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে কুয়েটা অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিস অফিসার ওয়াজির নাজির এই কথা জানিয়েছেন। বিস্ফোরণটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয়েছে বলেও জানান নাজির।

পাকিস্তানে জঙ্গিহানায় নিহত শতাধিক

ফের রক্তাক্ত পাকিস্তান। বৃহস্পতিবার বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এজেন্সিতে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ১০৩ জনের মৃত্যু হয়েছে। আহত তিনশতাধিক। এদের রমধ্যে অধিকাংশই শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ার ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।